পুলিশ সূত্রে খবর, অসমের দারাঙ জেলার ডালগাঁওয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানে কাজ করেন। প্রসবের সময় এগিয়ে আসায় গত ৩ মার্চ তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির প্রসব বেদনা শুরু হয়। সহযাত্রী মহিলাদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই তিনি সন্তানের জন্ম দেন।
advertisement
খবর পেয়ে টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়। সেখান থেকে প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাহারুল জানান, চিকিৎসকরা এই সপ্তাহে প্রসবের দিন দিয়েছিলেন। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন। রেলের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে ওই পরিবার।
advertisement
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 04, 2026 8:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Indian Railways: ফের সামনে এল ভারতীয় রেলের মানবিক মুখ! চলন্ত ট্রেনের কামরায় কন্যা সন্তান প্রসব পরিযায়ী শ্রমিকের গৃহবধূর!
