TRENDING:

Bus Accident: বরযাত্রী বোঝাই বাসে দাউ দাউ করে আগুন, মুহূর্তে ছাই গোটা বাস! প্রবল বিপাকে যাত্রীরা

Last Updated:

বড় বিপদ থেকে রক্ষা পেলেন বরযাত্রীরা। বুধবার বরযাত্রী বোঝাই একটি বাসে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে যায় গোটা বাসে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, শরদিন্দু ঘোষ: বড় বিপদ থেকে রক্ষা পেলেন বরযাত্রীরা। বুধবার বরযাত্রী বোঝাই একটি বাসে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে যায় গোটা বাসে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড়ে।
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, বীরপুর থেকে জয়নগর যাবার পথে দুর্ঘটনাটি ঘটেছে। সেই সময় বাসটি ১৯ নং জাতীয় সড়কে শক্তিগড়ের জোৎরাম এলাকার উপর দিয়ে যাচ্ছিল। বাসে আগুন লাগার পরেই তৎপরতার সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তখন দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সেমিফাইনালে অভিষেকের বদলে রিঙ্কু? ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে ইশান? কেমন হতে পারে প্রথম একাদশ

advertisement

পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, যান্ত্রিক গোলযোগ থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে এসেছে শক্তিগড় থানার পুলিশ। চালকের দাবী,বরযাত্রীদের নিয়ে বর্ধমানের বীরপুর থেকে জয়নগর যাবার পথে শক্তিগড়ের জোৎরামে হঠাৎ করেই বাসে আগুন লেগে যায়।

আরও পড়ুন: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন,পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
আরও দেখুন

আগুন দেখতে পেয়ে এক বাইক চালক জানায় বাসে আগুন লাগার কথা। তৎপরতার সঙ্গে বাস থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। কিছুক্ষণ পরেই দাউদাউ করে বাসে আগুন জ্বলে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন। কিছুক্ষনে জন্য যান চলাচল ব্যহত হয়েছে ১৯নং জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। এই ঘটনায় বাসযাত্রীরা তো বটেই স্থানীয়রাও আতঙ্কিত হয়ে পড়েন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Bus Accident: বরযাত্রী বোঝাই বাসে দাউ দাউ করে আগুন, মুহূর্তে ছাই গোটা বাস! প্রবল বিপাকে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল