TRENDING:

IIT Kharagpur: আন্তর্জাতিক মঞ্চে বাজার গরম করে দিল IIT খড়গপুর, খনি ব্যবস্থা বদলে দেওয়ার গবেষণায় বড় সাফল্য! গর্বে ভাসছে সবাই

Last Updated:

IIT Kharagpur: খড়গপুর আইআইটির গর্বের মুকুটে জুড়ল নতুন পালক। আধুনিক খনি প্রযুক্তি নিয়ে গবেষণায় বড় সাফল্য। এবার খনিতেও দাপিয়ে বেড়াবে এআই। তেমন বিষয়ে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণায় নতুন সাফল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুরের জন্য গর্বের খবর। মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী এবং তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ‘অটোনোমাস গ্রাউন্ড ভেহিকল, অটোনমি অ্যান্ড ইন্টেলিজেন্স’ (AGV.AI) গবেষণাগারের কাজ সম্প্রতি জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। খ্যাতনামা পত্রিকা বিজনেস কানেক্ট তাদের গবেষণাকে বিশেষভাবে তুলে ধরে সম্মান জানিয়েছে।
অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী
অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী
advertisement

গত দুই দশকেরও বেশি সময় ধরে অধ্যাপক চক্রবর্তী ও তাঁর দল বুদ্ধিমত্তাসম্পন্ন এবং স্বয়ংক্রিয় খনি প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে আসছেন। তাঁদের কাজের মূল লক্ষ্য খনিতে নিরাপত্তা বাড়ান, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি করা এবং পরিবেশের ক্ষতি কমান। এই গবেষণাগার থেকে ইতিমধ্যে একাধিক পেটেন্ট, প্রোটোটাইপ, বৈজ্ঞানিক প্রবন্ধ এবং আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন: হাতে আঁকা পোশাকে মন হারিয়েছে নতুন প্রজন্ম, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা! খাদি মেলায় বড় চমক

তাঁদের গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ব্যবস্থা, খনি অটোমেশন, সেন্সর প্রযুক্তি, রোবোটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস (IIoT) এবং টেকসই উন্নয়নমূলক সমাধান। এসব প্রযুক্তি খনি শিল্পকে আরও আধুনিক ও নিরাপদ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্বীকৃতি শুধু একটি গবেষণাগারের সাফল্য নয়, বরং আইআইটি খড়গপুরের গবেষণা উৎকর্ষের প্রতিফলন। প্রতিষ্ঠানটি সবসময় দেশের অগ্রাধিকারমূলক লক্ষ্য, বিশেষ করে “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে চলেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সাঁওতালি ভাষায় সমাজ বদলের বার্তা! রাজ্য মঞ্চে ফুটে উঠল আদিবাসী নাট্য শিল্পীদের প্রতিভা
আরও দেখুন

দেশীয় প্রযুক্তি উন্নয়নে এই গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী এবং তাঁর গবেষক দলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। ভবিষ্যতেও তাঁরা আরও নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের নাম উজ্জ্বল করবেন, এমনটাই আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT Kharagpur: আন্তর্জাতিক মঞ্চে বাজার গরম করে দিল IIT খড়গপুর, খনি ব্যবস্থা বদলে দেওয়ার গবেষণায় বড় সাফল্য! গর্বে ভাসছে সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল