প্রথমে এলাকাবাসীরা মনে করেছিলেন তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারেন ওই ব্যক্তি মারা গিয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জেলা পুলিশের তৈরি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল? কীভাবে সেই বন্ধ ঘরের ভিতরে একজন ব্যক্তি মৃত অবস্থায় পড়ে থাকলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুন: এবার সরাসরি তেল আভিভ! ইরানের ভয়ঙ্কর প্রত্যাঘাত ইজরায়েলে! শেষ ২৪ ঘণ্টায় ২৭ অভিযান
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং তার তালা খোলা ছিল। সেই সুযোগে এক ভবঘুরে ব্যক্তি সেখানে বসবাস করতেন। এদিন সকালেই তাকে সেখানেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। যেখানে পুলিশের থাকার কথা, সেখানে কীভাবে ভবঘুরেরা বসবাস করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ধূপগুড়ি শহরে পৌরসভার তরফে ভবঘুরেদের থাকার জন্য আলাদা করে ভবন নির্মাণ করা হয়েছে। তবুও তারা সেখানে না গিয়ে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথেই থাকছিলেন বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ, ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশসহ উচ্চপদস্থ আধিকারিকরা। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
