জানা গিয়েছে, সোমবার মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল পরীক্ষার্থী শ্রাবন্তি মন্ডল। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে ফুলতলায় বাড়ি ফেরার পথে একটি বাইক উলটো দিক থেকে তাদের স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কায় চোটে স্কুটি থেকে পড়ে গিয়ে হাতে ও পায়ে চোট পায় শ্রাবন্তি। এরপর তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে।
advertisement
হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার পরীক্ষা দিতে যায় সে। আহত পরীক্ষার্থীর জন্য স্কুলে কোন আলাদা ঘরের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে যে ভ্যানে করে সে স্কুলে পৌঁছেছিল সেই ভ্যানে বসেই মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীকে। ছিল না পর্যাপ্ত আলোর ব্যবস্থাও।
আরও পড়ুনঃ বারাসত পুলিশের উদ্যোগে চালু হল গোবরডাঙা ট্রাফিক গার্ড! কমবে পথদুর্ঘটনা ও যানজট, আশাবাদী সাধারণ মানুষ
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাইয়া। এই বিষয়ে তিনি বলেন, ওই পরীক্ষার্থীর জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওর শারীরিক অবস্থার জন্য যে ভ্যানে করে পরীক্ষা দিতে এসেছিল সেই ভ্যানেই পরীক্ষা দিতে চেয়েছিল। তিনি এও জানান, কোনও অন্ধকার ছিল না।
