TRENDING:

CAPF in West Bengal: এসে গেল ভোট! মার্চ মাসেই রাজ্যে মোতায়েন ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! চিঠি পৌঁছে গেল রাজের মুখ্যসচিবের কাছে

Last Updated:

রাজ্যে দু’দফায় মার্চ মাসেই পৌঁছচ্ছে প্রায় ৫০০ কোম্পানি সিএপিএফ৷ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে পৌঁছল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মার্চ মাসেই বঙ্গে পা রাখতে চলেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ শনিবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা৷ চিঠিতে জানানো হয়েছে প্রাথমিক ভাবে ভোটের আগে প্রথম দফায় মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। রাজ্য পুলিশের ডিজিকেও এই চিঠি পাঠানো হয়েছে৷
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
advertisement

স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি CRPF, ৪৪ কোম্পানি BSF, ২১ কোম্পানি CISF, ২৭ কোম্পানি ITBP এবং ২৭ কোম্পানি SSB পাঠানো হচ্ছে৷ মোট ২৪০ কোম্পানি৷

আরও পড়ুন: কত শুনানি বাকি, নথি নিয়ে কোথায় মতবিরোধ? আজ হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে একগুচ্ছ প্রস্তাব রাখবে কমিশন

advertisement

পরের ধাপে আগামী ১০ মার্চে মধ্যে রাজ্য আসবে আরও ২৪০ বাহিনী কেন্দ্রীয় বাহিনী৷ সেই বার ১২০ কোম্পানি CRPF, ৬৫ কোম্পানি BSF, ১৬ কোম্পানি CISF, ২০ কোম্পানি ITBP এবং ১৯ কোম্পানি SSB পাঠানো হচ্ছে৷

এরপরে কোথায় কত কোম্পানি কোন নিরাপত্তা বাহিনীকে পাঠানো হবে, সে সংক্রান্ত সম্পূর্ণ পরিকল্পনা করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে৷ এ বিষয়ে সংশ্লিষ্ট CAPFs and Chief Force Coordinator- এর সঙ্গে আলোচনা করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে৷

advertisement

জানানো হয়েছে, ০৯ সেকশন নিরাপত্তাবাহিনীর মধ্যে ০৮ সেকশনকে অবশ্যই ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে এবং অন্যান্য কাজে ব্যবহার করতে হবে৷ অন্যদিকে, ০১ সেকশন বাহিনী ক্যুইক রেসপন্স টিমের জন্য বরাদ্দ থাকবে৷

আরও পড়ুন: এবার এক ছাতার তলায় সব! লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস…সব টিকিটই এক জায়গায়

ওই চিঠিতে বলা হয়েছে, স্টেট ফোর্স কো-অর্ডিনেটর হিসাবে নিয়োগ করা হয়েছে শ্রী সঞ্জয় যাদব, আইজি, সিআরপিএম ওয়েস্ট বেঙ্গল সেক্টর-কে৷ প্রতিটি কোম্পানিতে ন্যূনতম ৭২ জন কর্মী থাকতে হবে। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে শুরু করে দৈনিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট (SITREP) স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে। রেলওয়ে বোর্ডের সাথে সমন্বয় করে বিশেষ ট্রেন এবং কোচের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকারকে মোতায়েন বাহিনীর জন্য পরিবহন, রসদ এবং আবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অমৃত ভারত প্রকল্পে একেবারে নতুন রূপে তমলুক স্টেশন! যাত্রীদের জন্য এখন সুবিধাই সুবিধা
আরও দেখুন

প্রসঙ্গত, মার্চ মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার কথা সোনা যাচ্ছে৷ কমিশনের বিধি মতো, ভোট ঘোষণা এবং ভোটগ্রহণের মাঝে কমপক্ষে ২২দিন সময় থাকবে. এই সময় রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকবে৷ এপ্রিলে চার দফায় ভোট হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CAPF in West Bengal: এসে গেল ভোট! মার্চ মাসেই রাজ্যে মোতায়েন ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! চিঠি পৌঁছে গেল রাজের মুখ্যসচিবের কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল