advertisement

কত শুনানি বাকি, নথি নিয়ে কোথায় মতবিরোধ? আজ হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে একগুচ্ছ প্রস্তাব রাখবে কমিশন

Last Updated:

এসআইআর সংক্রান্ত কাজে যাঁরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাবও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি বুথে একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাবও দেওয়া হতে পারে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কী প্রস্তাব রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কী প্রস্তাব রাখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক?
এসআইআর প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত সামগ্রিক অগ্রগতি, পরিসংখ্যান এবং প্রশাসনিক জটিলতা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে তথ্য তুলে ধরা হবে।
রিপোর্টে উল্লেখ করা হবে, এখনও পর্যন্ত মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৬৩৪টি শুনানি নোটিশ জেনারেট হয়েছে। এর মধ্যে ১ কোটি ৪৯ লক্ষ ৭ হাজার ৯২৫ জন ভোটারের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। তবে ২ লক্ষ ৮৪ হাজার ৭০৯ জন ভোটারের কাছে নোটিশ পৌঁছানো যায়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ৪৫ হাজার ৫৩৫ জনের শুনানি সম্পন্ন হয়েছে।
advertisement
advertisement
জেলাশাসক স্তরে এখনও ৩ লক্ষ ৪ হাজার ৩৪৬টি নথি যাচাই বাকি রয়েছে। পাশাপাশি মাইক্রো অবজারভার স্তরে ২৭ লক্ষ ১৬ হাজার ৮১৯টি এবং রোল অবজারভার স্তরে ২৩ লক্ষ ৩৭ হাজার ৭৬৮টি নথি পুনর্ যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, মাইক্রো অবজারভার ও রোল অবজারভারদের পুনর্ যাচাইয়ের জন্য যে নথিগুলি চিহ্নিত করা হয়েছে, সেগুলির সঙ্গে একমত নন রাজ্যের ইআরও ও এইইআরও-রা। এই সংখ্যাটি প্রায় ৫০ লক্ষেরও বেশি। ওই নথিগুলি নিয়ে কী ধরনের মতপার্থক্য ও সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা রিপোর্টে তুলে ধরা হবে।
advertisement
এছাড়া এসআইআর সংক্রান্ত কাজে যাঁরা বিচারক হিসেবে যুক্ত থাকবেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে—এই মর্মেও প্রস্তাব জানানো হবে বলে কমিশন সূত্রে খবর। দ্রুত কাজ শেষ করতে বুথভিত্তিক একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের প্রস্তাবও প্রধান বিচারপতির কাছে রাখা হতে পারে।
এসআইআর প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক সমন্বয়, নথি যাচাই এবং আইনি তত্ত্বাবধান—এই তিন ক্ষেত্রেই সুস্পষ্ট নির্দেশনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে কমিশন। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিস্তারিত রিপোর্ট ও প্রস্তাব পেশ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কত শুনানি বাকি, নথি নিয়ে কোথায় মতবিরোধ? আজ হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে একগুচ্ছ প্রস্তাব রাখবে কমিশন
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement