TRENDING:

WB Assembly Election 2026: তিক্ততা ভুলে মন ভাল করা ছবি জঙ্গলমহলে! বিজেপি প্রার্থীর মাদলে তৃণমূল প্রার্থীর নাচ, ভোটের লড়াইয়ে বাঁকুড়ায় ভাইরাল 'সৌজন্যের ডুয়েট'

Last Updated:

West Bengal Assembly Election 2026: রাজনীতি মানেই কেবল কাদা ছোড়াছুড়ি নয়, তার প্রমাণ দিল বাঁকুড়া। কেননা বিজেপি প্রার্থী যখন আদিবাসী বাদ্যযন্ত্র মাদলে হাত দিলেন, তখন নিজেকে আটকে রাখতে পারলেন না তৃণমূল প্রার্থীও। দুজনে মিলে তৈরি করলেন এক সৌজন্যের আবহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার জঙ্গলমহলে ভোটের উত্তাপের মাঝেই সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে উঠল বাহা উৎসবের মঞ্চে। আদিবাসী সমাজের এই ফুলের উৎসব যেন মুহূর্তে ভুলিয়ে দিল রাজনৈতিক বিভাজন। রানীবাঁধ বাজারে আয়োজিত উৎসবে মুখোমুখি হওয়ার কথা যাঁদের, সেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই একসঙ্গে অংশ নিলেন আনন্দে ও ঐতিহ্যে, তৈরি করলেন ভ্রাতৃত্বের এক বিরল নজির।
advertisement

জঙ্গলমহলে দেখা গেল এক প্রার্থী বাজালেন মাদল, তো অপর প্রার্থী কোমর দোলালেন সেই তালে। শাল ও মহুয়ার ফুলে সাজে যখন জঙ্গলমহল, তখনই শুরু হয় বাহা বঙা—আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব। দেবতা মারাং বুরু, জাহের আয়ো ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নতুন ফুল উৎসর্গ করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা। এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি আদিবাসী সংস্কৃতির প্রাণ, যেখানে নাচ, গান আর বাদ্যের তালে মেতে ওঠেন নারী-পুরুষ নির্বিশেষে।

advertisement

আরও পড়ুন: ‘হতে চলেছে বড় কিছু!’ SIR ইস্যুতে নতুন বোমা, নির্বাচনের আগে ভোট প্রচারে ‘মাস্টারস্ট্রোক’ শুভেন্দু অধিকারীর

এই আবহেই দেখা গেল অন্য এক চিত্র। বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু কাঁধে মাদল তুলে সুরের তালে তাল মিলিয়ে বাজাতে শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছন্দে নিজেকে ভাসিয়ে দিলেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাও। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে রেখে আদিবাসী নারীদের সঙ্গে ধামসা-মাদলের তালে নাচে যোগ দিলেন তিনি, যা উপস্থিত মানুষকে আপ্লুত করে তোলে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে রাজনৈতিক যুদ্ধ! কিন্তু এই একটি জায়গায় মিলেমিশে একাকার গেরুয়া-সবুজ-লাল, ভোট এলেই ধরা পড়ে অবাক করা ছবি
আরও দেখুন

দুই প্রার্থীরই বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে কোনও বিভাজন নেই। জঙ্গলমহলের মাটি এখনও শেখায় সহাবস্থান ও সৌজন্যের পাঠ। বাহা উৎসব সেই বার্তাকেই আরও একবার সামনে নিয়ে এল—রাজনীতি ক্ষণস্থায়ী, কিন্তু সংস্কৃতি চিরন্তন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: তিক্ততা ভুলে মন ভাল করা ছবি জঙ্গলমহলে! বিজেপি প্রার্থীর মাদলে তৃণমূল প্রার্থীর নাচ, ভোটের লড়াইয়ে বাঁকুড়ায় ভাইরাল 'সৌজন্যের ডুয়েট'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল