TRENDING:

WB Assembly Election 2026: অষ্টমীর মেলায় আচমকা দেখা বিশাল-বীরেন্দ্রর, তারপর যা করলেন বিজেপি-তৃণমূল প্রার্থী! নজির তৈরি এলাকায়

Last Updated:

West Bengal Assembly Election 2026: রাজনীতির লড়াই যেখানে তুঙ্গে, সেখানে অষ্টমীর মেলা যেন হয়ে উঠল মিলনক্ষেত্র। রাজনৈতিক তিক্ততা সরিয়ে রেখে দুই হেভিওয়েট প্রার্থী মেলায় একে অপরকে জড়িয়ে ধরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: বিধানসভা নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভোট প্রচারের সময় দুজনকেই দেখা যায় একে অপরের দলের বিরুদ্ধে সরব হতে। তবে বৃহস্পতিবার দুজনকেই দেখা গেল খোস মেজাজে। অষ্টমী মেলাতে এসে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা এবং তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওঁরাও-কে।
advertisement

হ্যামিলটনগঞ্জ বিশ্বনাথ পাড়ায় আয়োজিত অষ্টমীর স্নানের মেলায় দুই প্রার্থী এসেছিলেন জনসংযোগ করতে। এরপরেই একে অপরের মুখোমুখি পড়ে যান তারা। রাজনৈতিক তিক্ততা ভুলে কিছুক্ষণের জন্য একে অপরকে জড়িয়ে ধরলেন দুজন। করলেন সৌজন্য বিনিময়। হ্যামিল্টনগঞ্জের বিশ্বনাথপাড়ার ঘাটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল গঙ্গা ও অন্নপূর্ণা পুজো। আর এই উপলক্ষে এদিন ভোর থেকে উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড়।

advertisement

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছাড়াল ৯০০! শীর্ষে এই দুই এলাকা

পাশাপাশি, এই পুজোকে কেন্দ্র করে একটি মেলাও বসে এলাকায়। এখানে হাজির হন বিজেপি কালচিনি বিধানসভা প্রার্থী বিশাল লামা ও তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বারা ওরাঁও। দুই প্রার্থী পুজো দেন।পাশাপাশি জনসংযোগ করেন। এছাড়া একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তাদের দুজনকে একসঙ্গে দেখে হতবাক সকলে। এই মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছেন অনেকেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

এ বিষয়ে বিজেপি প্রার্থী বিশাল লামা বলেন, “রাজনৈতিক মতাদর্শ বর্তমানে ভিন্ন হলেও,আগে আমরা একই দলের সদস্য ছিলাম। সেই থেকে একে অপরের জন্য সম্মান এখনও রয়েছে। সেই থেকেই শুভেচ্ছা বিনিময় করলাম।” পাশাপাশি, তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওরাওঁ বলেন, “ওনার রাজনৈতিক মতাদর্শকে সমর্থন না করলেও,মানুষ হিসেবে একে অপরকে সম্মান করি। সেজন্যই কালচিনি ব্লকে ভোটে কোনও অশান্তির ছবি দেখা যায় না।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: অষ্টমীর মেলায় আচমকা দেখা বিশাল-বীরেন্দ্রর, তারপর যা করলেন বিজেপি-তৃণমূল প্রার্থী! নজির তৈরি এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল