ভোটের ময়দানে দেওয়াল লিখন থেকে জনসংযোগ সমস্ত ও সোশ্যাল মাধ্যমে প্রচার চালছে। এমন সময়, হাওড়া জেলার মধ্যবর্তী স্থান আলমপুর, শহর থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরত্বে আলামপুর মোড়। জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থান থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগকে কেন্দ্র করে উত্তেজনা।
advertisement
নির্বাচনের আগে হাওড়ার আলমপুরে ব্রিজের ধারে উদ্ধার পুলিশের পোশাক,পিস্তল ও কার্তুজ। জানা যায়, ব্রিজের পাশে আগাছা পরিষ্কারের সময় ব্যাগটি পাওয়া যায়। খবর পেয়ে, ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে। এমন ঘটনা কথা সাধারণ মানুষেরও মধ্যে ছড়িয়ে পড়তেই উত্তেজনা বাড়ে।
বিশেষ করে ভোটের মরশুমে এমন ঘটনা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যতা সৃষ্টি করে। তবে পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের হারিয়ে যাওয়া ব্যাগ এটি। ব্যাগের মধ্যে পুলিশের পোশাক সহ জিনিস পুলিশের। হারিয়ে যাওয়া সেই ব্যাগ রাস্তার ধার থেকে এদিন খুঁজে পাওয়া যায়।






