TRENDING:

SIR in West Bengal: শুক্রবার SIR-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, নাম বাতিলদের ট্রাইব্যুনাল কবে? কীভাবে আবেদন? ধোঁয়াশা কাটল না

Last Updated:

SIR in West Bengal: শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে। রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হয়েছে গত সোমবার। তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার বাংলায় এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। কিন্তু ট্রাইব্যুনাল কবে? যাঁদের নাম ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গিয়েছে তাঁরা কবে আবেদন করতে পারবেন, প্রশ্ন সাধারণ মানুষের।
সাপ্লিমেন্টারি তালিকা
সাপ্লিমেন্টারি তালিকা
advertisement

সূত্রের খবর, ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নাম ঠিক হলেও ট্রাইব্যুনাল গঠন কবে সে সম্পর্কে এখনও জানানো হয়নি। তবে বাদ যাওয়া ভোটাররা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা চলছে। তবে অনলাইন শুরু হওয়ার আগে কোনও ভোটার চাইলে আবেদন করতে পারবেন DEO ofce-এ। সেক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘আবার নাকি লকডাউনের কথা ভাবছে’, ভোটের আগে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার

এছাড়াও চিঠি লিখে আবেদন করা যাবে। To the Tribunal, উল্লেখ করে সাদা কাগজে চিঠি লিখতে হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। কিন্তু সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল ডাকবে কি না, অথবা কোনও আইনজীবী মারফত এই কাজ করা যাবে কি না সেগুলি স্পষ্ট নয়। বাদ যাওয়া নামের ভোটার কি আদৌ বিধানসভায় ভোট দিতে পারবেন? উঠছে প্রশ্ন। যদিও গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যই হাইকোর্টের সঙ্গে আলোচনা শুরু করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘সাপ্লিমেন্টারি লিস্টে কত মানুষের নাম বাদ লুকিয়ে রেখেছে বিজেপি’, পাণ্ডবেশ্বরে বড় অভিযোগ মমতার

রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হয়েছে গত সোমবার। শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে। ওই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: শুক্রবার SIR-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, নাম বাতিলদের ট্রাইব্যুনাল কবে? কীভাবে আবেদন? ধোঁয়াশা কাটল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল