ঘটনাস্থলে রয়েছে কলকাতা ওয়েস্ট পোট থানার পুলিশের আধিকারিকরা কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ড। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বেশ কিছু গাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, মঙ্গলবার ভাঙ্গড়ে কুরকুরে কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন-সহ পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার অন্তর্গত চন্ডিপুর এলাকায়। জানা যায়, সাতসকালে কুরকুরে কারখানায় আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে এসে শ্রমিকরা প্রথম কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ভাঙ্গড় থানায় জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গড় থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 5:49 PM IST
