কীভাবে তৈরি হল এই গান? সৃজন বলেন ‘বুকভরা আবেগ, মনে অনেক ইচ্ছে নিয়ে শুরু। এর বয়স প্রায় ১৪। মাঝে অনিয়মিত ছিল। এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। বামেদের গোপন গহীনে ‘ ‘বামেদের গোপন গহীনে নির্বাচনে জেতার স্ট্র্যাটেজি আছে। পুনরুত্থানের কথা আছে। আমাদের প্রার্থীদের মানুষ জড়িয়ে ধরে বলছেন আমরা তোমাদের চাই, আমরা তোমাদের খুঁজছি।’
advertisement
রাজনীতির কাজের ফাঁকে ফাঁকে প্রতিটি মানুষেরই শখ আহ্লাদের জায়গা থাকে। কাজের মাঝে মনখারাপ হলে বা মন ভাল থাকলে, একটা জায়গায় এসে খানিকটা অক্সিজেন নিয়ে যাওয়া। পাঁচশো মাইলের গান লেখা হয়েছিল কোভিডের সময়। পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে। মানুষকে সারাদিন লাইনেই দাঁড়াতে হচ্ছে। এদের মুখ নেই কণ্ঠস্বর নেই, আছে কেবল ঘাম। আজকে এই সময়ে দাঁড়িয়ে মানুষকে আবার দুর্দশার সামনে দাঁড়াতে হচ্ছে। সেই সময়ে লিখেছিলাম। সুরটা প্রচলিত। সেই গানটিরই একটা বাংলা ভার্সান। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত আরাত্রিকা সিনহা।
প্রসঙ্গত, রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা৷ প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে বামেরা৷ প্রার্থী তরুণ ব্রিগেডকেই বেশি স্থান দেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রার্থী তালিকায় মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ থেকে সৃজন ভট্টাচার্যের মতো বামের শীর্ষনেতাদের অনুপস্থিতিও লক্ষণীয়।
