
রাজ্যে বিধানসভা নির্বাচনে অন্তত ১৭৭টি আসনে জয়ী হবে বিজেপি৷ বুধবার রামনগরে বিজেপির প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা বলেন, 'বিজেপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ূবে৷ আমার কথা রেকর্ড করে রাখুন৷ ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, ২০২৬-এ ১৭৭-এর নীচে নামবে না৷ তার উপরে কোথায় যাবে বলছি না৷ ৪ মে বিকেলে দেখা হবে৷' রামনগরের সভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, আগের বার বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন হারিয়ে পাঠাবো৷ এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো৷