TRENDING:

Kho Kho Tournament: ২০ দলের খো খো প্রতিযোগিতা! সিউড়ির বুকে জমাটি আয়োজন, হারিয়ে যাওয়া খেলায় ফের মাতল বীরভূম

Last Updated:
Kho Kho Tournament: বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা খো খো খেলা কি হারিয়ে যেতে বসেছে? সিউড়ির মাঠ কিন্তু অন্য কথা বলছে। ২০টি শক্তিশালী দলের অংশগ্রহণে বীরভূমে শুরু হল এক মেগা টুর্নামেন্ট, যা ফিরিয়ে আনল পুরনো স্মৃতি।
advertisement
1/5
২০ দলের খো খো প্রতিযোগিতা! সিউড়ির বুকে জমাটি আয়োজন, হারিয়ে যাওয়া খেলায় ফের মাতল বীরভূম
ভারতের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হল খো-খো। যদিও বর্তমান সময়ে এমন জনপ্রিয় খেলাটি অনেকেই ভুলতে বসেছেন, হারিয়ে যাচ্ছে। তবে নতুন করে এই খেলাকে বীরভূমের বুকে পুনর্জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে একটি অ্যাসোসিয়েশন। যে অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিউড়ির বুকে প্রথম বড় মাপের খো-খো প্রতিযোগিতা হল।
advertisement
2/5
বুধবার সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশন মাঠে বীরভূম জেলা খো-খো অ্যাসোসিয়েশনের পরিচালিত প্রথম বড় মাপের বীরভূম জেলা জুনিয়র খো-খো প্রতিযোগিতার আয়োজন হয়। যেখানে ২০টি দল অংশগ্রহণ করেছিল।
advertisement
3/5
এদিনের এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে বালিকাদের আটটি টিম অংশ নেয়। বালকদের ছিল ১২টি। দলগতভাবে প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এদিনের এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় জয়ী ও বিজিত প্রত্যেককে পুরস্কৃত করা হয়।
advertisement
4/5
মূলত বীরভূমের বিভিন্ন স্কুল থেকে স্কুল পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যে সকল দলের মধ্যে উল্লেখযোগ্য কড়িধ্যা, নগরী, তাঁতিপাড়া-সহ বিভিন্ন স্কুলের দল।
advertisement
5/5
বালিকা বিভাগের প্রতিযোগিতায় নিমগড়িয়া হাইস্কুল বিজয়ী হয় এবং সিউড়ি আর এম হাই স্কুল বিজিত। বালকদের বিভাগে জে এন ভি বিজয়ী এবং বিজিতা পালিতা হাই স্কুল। এই প্রতিযোগিতায় বীরভূম জেলা খো-খো অ্যাসোসিয়েশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সিউড়ি পৌরসভা, বিভিন্ন ক্রীড়া প্রেমী মানুষেরা এবং সিউড়ি ইনোভেটিভ কালচারাল অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বাংলা খবর/ছবি/খেলা/
Kho Kho Tournament: ২০ দলের খো খো প্রতিযোগিতা! সিউড়ির বুকে জমাটি আয়োজন, হারিয়ে যাওয়া খেলায় ফের মাতল বীরভূম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল