IMD Weather Update: কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: পূর্বাভাস ছিলই বৃহস্পতিবার সকাল থেকেই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু কলকাতায়। ভিজবে আর কোন কোন জেলা? জানুন ওয়েদার আপডেট...
advertisement
1/7

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু কলকাতায়। পূর্বাভাস ছিলই বৃহস্পতিবার সকাল থেকেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
2/7
দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
3/7
রাজ্যের ৭ জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের হুগলি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
4/7
রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।
advertisement
5/7
সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
advertisement
6/7
শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল-- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম।
advertisement
7/7
এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।