IMD Bengal Weather Update: আকাশ ভেঙে পড়বে! বজ্রপাত-শিলাবৃষ্টি! কবে কোন জেলায় বৃষ্টি? জারি জোর সতর্কতা
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড়, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির দাপট বাড়বে। উইকেন্ডে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
advertisement
1/7

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।আজ বিকেলে এই পরিস্থিতি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা ও থাকবে।
advertisement
2/7
কাল শুক্রবার থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা; উইকেন্ডে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/7
কাল শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা।
advertisement
4/7
শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে।
advertisement
6/7
কাল শুক্রবার সাত জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সতর্কতা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/7
শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।