TRENDING:

Kalyan Banerjee: 'আমার প্রতিশ্রুতি রক্ষাতেই ছেলের জয়!' শীর্ষণ্যকে জেতাতে কী ছক কষেছেন বাবা কল্যাণ! সরগরম উত্তরপাড়া

Last Updated:

Kalyan Banerjee: ছেলে এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তাই শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোর প্রচার চালাচ্ছেন বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপাড়া: ছেলেকে সঙ্গে নিয়ে প্রচারে বাবা। হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষণ‍্য বন্দ্যোপাধ্যায়ের বাবা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ প্রচার করেন মাখলা এলাকায়। দলীয় কর্মীদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগ করেন।
ছেলের হয়ে লড়ছেন কল্যাণ
ছেলের হয়ে লড়ছেন কল্যাণ
advertisement

প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”এলাকায় পূর্বে দেওয়া আমার প্রতিশ্রুতির অনেকটাই বাস্তবায়িত হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন সব ক্ষেত্রেই কাজ হয়েছে।” পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপকারিতা তুলে ধরে তিনি জানান, ”সাধারণ মানুষ এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন এবং এটিকে তাঁদের অতিরিক্ত আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখছেন। সিপিএমকে ‘অস্তিত্বহীন’ বলেও আক্রমণ করেন।”

advertisement

আরও পড়ুন: লাখো সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর! বকেয়া ডিএ দিতে SOP জারি নবান্নের! কী ভাবে মিলবে টাকা, কীভাবে আবেদন করবেন? জানুন

অন্যদিকে, প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে সরাসরি কেন্দ্রের নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করেছে, যা একটি ‘কৃত্রিম সঙ্কট’। তিনি বলেন, এই পরিস্থিতির জবাব বাংলার মানুষ ভোটের মাধ্যমে দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

নিজের প্রচার কৌশল প্রসঙ্গে শীর্ষণ্য জানান, তিনি স্টান্টবাজির রাজনীতিতে বিশ্বাসী নন, বরং সারা বছর মানুষের পাশে থাকাকেই প্রাধান্য দেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর প্রধান লক্ষ্য।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Kalyan Banerjee: 'আমার প্রতিশ্রুতি রক্ষাতেই ছেলের জয়!' শীর্ষণ্যকে জেতাতে কী ছক কষেছেন বাবা কল্যাণ! সরগরম উত্তরপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল