TRENDING:

West Bengal Assembly Election 2026: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়ির বিজেপি প্রার্থীর প্রচার স্থগিত! শঙ্করের হয়ে মাঠে রাজু বিস্তা

Last Updated:
West Bengal Assembly Election 2026: প্রচার বন্ধ রেখেছেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তাঁর হয়ে প্রচারে নামলেন সাংসদ রাজু বিস্তা। কেন জানেন?
advertisement
1/6
নাবালিকার মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়ির বিজেপি প্রার্থীর প্রচার স্থগিত! শঙ্করের হয়ে মাঠে রাজু বিস্তা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই অন্য মোড় নিল। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের উত্তাপে যখন গোটা শহর সরগরম, ঠিক সেই সময় এই সিদ্ধান্তে চর্চা তুঙ্গে।
advertisement
2/6
ঘটনাটি শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে। গত সোমবার এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছেন ওই নাবালিকার গৃহশিক্ষক। অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা বাড়তেই বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেতে শুরু করে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
এই পরিস্থিতিতে মানবিক অবস্থান স্পষ্ট করে মঙ্গলবার থেকেই নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেন শঙ্কর ঘোষ। তিনি জানিয়ে দেন, যতদিন না অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ, ততদিন তিনি প্রচারে ফিরবেন না। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই সাধারণ মানুষের একাংশ তা সমর্থনও করছেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
অন্যদিকে, প্রার্থীর অনুপস্থিতিতে প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামেন। জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দলের বার্তা পৌঁছে দেন এবং প্রার্থীর অবস্থান ব্যাখ্যা করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
প্রচারের মাঝেই রাজু বিস্তা বলেন, এই ঘটনায় দল গভীরভাবে মর্মাহত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছে। একইসঙ্গে তিনি শঙ্কর ঘোষের সিদ্ধান্তকে মানবিক ও দায়িত্বশীল বলে উল্লেখ করেন। এই ঘটনার জেরে শিলিগুড়ির ভোটের লড়াইয়ে আবেগ, প্রতিবাদ এবং রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
অন্যদিকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, যদি ২৯ মার্চের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হয়, তাহলে ৩০ মার্চ সোমবার শিলিগুড়িতে সম্পূর্ণ বনধ পালন করা হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, এই বনধ ২৪ ঘণ্টা চলবে এবং শহরের সর্বস্তরের মানুষকে এতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
West Bengal Assembly Election 2026: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়ির বিজেপি প্রার্থীর প্রচার স্থগিত! শঙ্করের হয়ে মাঠে রাজু বিস্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল