TRENDING:

TMC: তিন বারের বিধায়ক, অভিষেকের হাত ধরে ফিরে এলেন তৃণমূলে! আলিপুরদুয়ারে বদলে যাবে ভোটের অঙ্ক?

Last Updated:

এ দিন আলিপুরদুয়ারের জয়গাঁতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই কর্মসূচির মাঝেই শাসক দলে যোগ দেন উইলসন চম্পামারি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গে শক্তি বাড়ল তৃণমূলের৷ বিজেপি থেকে ফের তৃণমূলেই ফিরে এলেন কালচিনির প্রাক্তন বিধায়ক উইলসন চম্পামারি৷ এ দিন আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শাসক দলের পতাকা তুলে নেন কালচিনির প্রাক্তন বিধায়ক৷
আলিপুরদুয়ারে অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন উইলসন চম্পামারি৷
আলিপুরদুয়ারে অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন উইলসন চম্পামারি৷
advertisement

২০০৯ সালে কালচিনির উপনির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে বিধায়ক হন উইলসন চম্পামারি৷ ২০১১ সালেও বিমল গুরুংয়ের দলের হয়েই জয় পান তিনি৷ ২০১৬ সালের বিধানসভা ভোটে অবশ্য কালচিনি কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জয় পান উইলসন চম্পামারি৷ যদিও ২০২১-এর ভোটে তাঁকে আর টিকিট দেয়নি শাসক দল৷ এর পরই বিজেপি-তে যোগ দেন তিন বারের বিধায়ক৷ ট

advertisement

এবারের নির্বাচনে অবশ্য কালচিনি কেন্দ্র থেকে বিশাল লামাকে প্রার্থী করেছে বিজেপি৷ টিকিট না পাওয়ার কারণেই উইলসন চম্পামারি ফের এ দিন তৃণমূলে ফিরলেন কি না, সে বিষয়ে অবশ্য প্রাক্তন বিধায়ক মুখ খোলেননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, আলিপুরদুয়ার জেলায় ভোটে ভাল ফল করতে উইলসন চম্পমারিকে ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই মতোই অভিজ্ঞ এই নেতাকে কাজে লাগানো হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
TMC: তিন বারের বিধায়ক, অভিষেকের হাত ধরে ফিরে এলেন তৃণমূলে! আলিপুরদুয়ারে বদলে যাবে ভোটের অঙ্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল