TRENDING:

Ram Navami 2026: কোচবিহারে রামনবমী স্পেশ্যাল ধামাকা! ১৫০ টাকা থেকে মিলছে কুর্তা-পাঞ্জাবি, উত্তরীয়-পাগড়ির দাম কত জানুন

Last Updated:

Ram Navami 2026: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! এরপরেই শহরে রামনবমীর শোভাযাত্রা বেরোবে। তার আগে ভবানীগঞ্জ বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কুর্তা, পাঞ্জাবি, পাগড়ি, উত্তরীয় কত দামে বিক্রি হচ্ছে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ রামনবমী ঘিরে জেলায় জেলায় উৎসবের আবহ। কেনাকাটায় মেতে উঠেছেন বহু মানুষ। কোচবিহারের বাজারেও দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ কুর্তা-পাঞ্জাবি, কেউ আবার ধব্জা বা উত্তরীয় কিনতে ভিড় করছেন।
রামনবমীর আবহে দোকানে ক্রেতাদের ভিড় | প্রতীকী ছবি
রামনবমীর আবহে দোকানে ক্রেতাদের ভিড় | প্রতীকী ছবি
advertisement

কয়েক ঘণ্টার অপেক্ষা শেষেই শহরের নানা প্রান্তে রামনবমীর শোভাযাত্রা বেরোবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জমিয়ে কেনাকাটা করছেন অনেকে। মার্কেটের দোকানগুলিতে চোখে পড়ছে ক্রেতাদের ভিড়। কেউ জয় শ্রী রাম লেখা টি-শার্ট খুঁজছেন, কেউ আবার চাইছেন গেরুয়া পাঞ্জাবি, উত্তরীয়, ধব্জা। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে দেখা গেল এমনই ছবি।

আরও পড়ুনঃ রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা

advertisement

জানা যাচ্ছে, রামনবমীর সময় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দোকানদারেরা ছেলেদের পাশাপাশি মেয়েদের পোশাকও রেখেছেন। সেই সঙ্গেই চোখে পড়ছে ধব্জা, পাগড়ি, উত্তরীয়ও। সব মিলিয়ে, বাজার এখন রামনবমী স্পেশ্যাল জিনিসপত্রে ভর্তি।

জানা যাচ্ছে, এই বাজারে ১৫০ টাকা থেকে ২৫০ টাকায় কুর্তা-পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। ৪০ টাকা থেকে ৭০ টাকার মধ্যে মিলছে পাগড়ি, অন্যদিকে ২০ থেকে ৫০ টাকার পাওয়া যাচ্ছে উত্তরীয়। এসবের সঙ্গেই দোকানে দোকানে নানা রকমের ধব্জাও বিক্রি হচ্ছে। আকার ও স্টাইল অনুযায়ী সেগুলির ভিন্ন ভিন্ন দাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

সব মিলিয়ে, রামনবমীর আবহে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ভিড়ে ভিড়। পছন্দের সামগ্রী কিনতে দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এত খদ্দেরের আগমনে বিক্রেতাদের মুখেও ফুটেছে হাসি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ram Navami 2026: কোচবিহারে রামনবমী স্পেশ্যাল ধামাকা! ১৫০ টাকা থেকে মিলছে কুর্তা-পাঞ্জাবি, উত্তরীয়-পাগড়ির দাম কত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল