TRENDING:

Business Idea: রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা

Last Updated:

Business Idea: স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন রায়গঞ্জের এই গৃহবধূ। শুধু মাটি দিয়েই বানাচ্ছেন তাক লাগিয়ে দেওয়ার মতো এক জিনিস। বিক্রি করে আয়ও হচ্ছে ভালই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে! এই কথারই যেন বাস্তব প্রতিফলন রায়গঞ্জের গৃহবধূ বাসনা সরকার। বীরঘই এলাকার এই মহিলা স্থাপন করেছেন স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাটির শঙ্খ তৈরির মাধ্যমে আয়ের দিশা খুঁজে পেয়েছেন তিনি।
রায়গঞ্জের গৃহবধূর তাক লাগানো ব্যবসার আইডিয়া
রায়গঞ্জের গৃহবধূর তাক লাগানো ব্যবসার আইডিয়া
advertisement

জানা গিয়েছে, বিগত দু’বছর ধরে এই মাটির শঙ্খ তৈরি করছেন বাসনা। এগুলি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই প্রায় আসল শঙ্খের মতোই আওয়াজ। মাটির শঙ্খও বাজে- ছোটবেলায় শোনা এই কথা মনে রেখে কাজ শুরু করেন তিনি। আজ এর মাধ্যমেই উপার্জন করছেন।

আরও পড়ুনঃ রং নম্বর থেকে ভালবাসা! বিয়ের দাবিতে সন্তান নিয়ে নাবালকের বাড়িতে বিবাহিত মহিলা, ছুটে এল পুলিশ

advertisement

রায়গঞ্জের এই গৃহবধূ জানান, প্রথমে নিজের হাতে মাটির শঙ্খের আকার তৈরি করেন। এরপর সেগুলি রোদে শুকোতে দেন। এরপর কাঠকয়লার আগুনে পুড়িয়ে এগুলিকে শক্ত করা হয়। সব শেষে রং করে বাজারে বিক্রির জন্য শঙ্খগুলিকে প্রস্তুত করেন তিনি।

বাসনা বলেন, “এই শঙ্খগুলি শুধুমাত্র মাটি দিয়ে তৈরি। এর ভিতরে আর কিছু নেই। এটি আসল শঙ্খের মতোই দেখতে আর সেইরকমই আওয়াজ। বহুদিন আগে শুনেছিলাম মাটির শঙ্খ বাজানো যায়। এরপর আমি এগুলি বানানোর চেষ্টা করি। এরপর দেখা যায়, সত্যিই এগুলি বাজানো যায়”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

রায়গঞ্জের গৃহবধূ আরও জানান, গত দু’বছর ধরে এই শঙ্খ বানাচ্ছেন তিনি। ইতিমধ্যেই অনেকগুলি বিক্রি হয়েছে। মাটি দিয়ে পোড়ানোর ফলে এই শঙ্খ জল দিয়ে ধোয়াও যায় বলে জানিয়েছেন বাসনা। জল দিয়ে ধুলে আওয়াজ আরও বাড়ে বলে দাবি করেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: রায়গঞ্জের গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! স্রেফ মাটি দিয়ে বানাচ্ছেন এই জিনিস, ছোট্ট বুদ্ধিতেই হাতে আসছে টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল