West Bengal Assembly Elections 2026:'এই আসনে সিপিআইএমের জয় নিশ্চিত', প্রচার থেকে ঘোষণা আত্মবিশ্বাসী শতরূপ ঘোষের
- Reported by:Jiam Momin
- Published by:Sudip Paul
Last Updated:
West Bengal Assembly Elections 2026: এদিন মালদহের ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রচার করেন সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ।
advertisement
1/6

ভোট ময়দানে নিজে না নামলেও প্রার্থীদের সমর্থনে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন রাজ্য সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট না করলেও বামফ্রন্ট শরীক দলের হয়ে বিধানসভায় ঘুরে প্রচার সারছেন তিনি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
এদিন মালদহের ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রচার করেন সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ। সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে পাশে নিয়ে মালদহ শহরের বুকে বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় ভোট প্রচারের মিছিল করেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
সাধারণ পথ চলতি মানুষ সহ ব্যবসায়ীদের কাছে অম্বর মিত্রের সমর্থনে ভোট প্রার্থনা করে বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। পাশাপাশি বর্তমান বিজেপি বিধায়কের কটাক্ষ করে শতরূপ ঘোষ বলেন, "এই কেন্দ্রে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছিল না। আগে যিনি বিধায়ক ছিলেন পাঁচ বছর তার খোঁজ ছিল না। তাই প্রার্থী খুঁজে পাচ্ছিল না বিজেপি। এই আসনে সিপিআইএম এর জয় নিশ্চিত।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
ইংরেজবাজার সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র বলেন, "দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে রয়েছি। মানুষ আমাকে ভালভাবে চেনেন। আগে ভোটে না দাঁড়ালেও মানুষের কাছে পরিচিত মুখ। মানুষের ভাল সাড়া পাচ্ছি। ইংরেজবাজারে আমাদের জয় নিশ্চিত।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
এদিনের এই ভোট প্রচারে সিপিআইএম রাজ্যনেতা শতরূপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
রাজ্যে পুনরায় বামফ্রন্ট সরকার ফিরবে এমনই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে সাধারণ মানুষকে সিপিআইএমের সমর্থনে ভোটদানের জন্য আবেদন জানান নেতৃত্বরা। প্রবীণ নেতার প্রচারের সমর্থনে নবীন নেতার উপস্থিতি কার্যত ঝড় তুলে মিছিলে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
West Bengal Assembly Elections 2026:'এই আসনে সিপিআইএমের জয় নিশ্চিত', প্রচার থেকে ঘোষণা আত্মবিশ্বাসী শতরূপ ঘোষের