TRENDING:

WB Assembly Election 2026: ভোটের প্রচারে আলিপুরদুয়ারে 'ভিলেন' বৃষ্টি! মাথায় হাত প্রার্থীদের, কবে মিলবে মুক্তি? যা জানাচ্ছে হাওয়া অফিস

Last Updated:

West Bengal Assembly Election 2026: টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের ভোটের প্রচারে ঘরের বাইরে বেরোতে পারছেন না প্রার্থীরা। চরম সমস্যায় পড়েছেন তাঁরা। এমন পরিস্থিতিতে তাঁরা এখন বৃষ্টি ছাড়ার অপেক্ষায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে সব রাজনৈতিক দলের প্রার্থীদের। এই সময় যত জনসংযোগ বাড়বে তত ভোট ব্যাঙ্ক পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অকাল বর্ষণ চিন্তা বাড়িয়েছে প্রতিটি প্রার্থীর। ভোটের দিন এগিয়ে আসলেও জমছে না প্রচার।
advertisement

ভোর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এক টানা বৃষ্টি। এই বৃষ্টির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাতিল হয়েছে। প্রচারে চমক আনতে পারছেন না কোনও দলের প্রার্থী। বৃষ্টি কম কবে হবে? এই আশায় দিন গুনছেন প্রতিটি প্রার্থী। যদিও আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত জেলায় ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই কিছু প্রার্থীকে দেখা যাচ্ছে একা রেইনকোট গায়ে চাপিয়ে, মাথায় ছাতা নিয়ে প্রচার করছেন।

advertisement

আরও পড়ুন: ফিল্মি কায়দায় ধাওয়া করে শিশুকে উদ্ধার! মালদহে তুলকালাম, পুলিশের হাতে অভিযুক্তরা

তবে বেশি দূর পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না এইভাবে। বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দির সম্ভাবনা থেকে যাচ্ছে। নির্বাচনের এই মুহূর্তে অসুস্থ হতেও রাজি নন কেউ।বৃষ্টি থামলে বিকেল করে যতটা প্রচার সম্ভব হচ্ছে তত টুকুতে নিজের সবটা দিচ্ছেন প্রার্থীরা। আলিপুরদুয়ার জেলার মধ্যে সবচাইতে বেশি বৃষ্টি প্রবণ এলাকা কালচিনি ব্লক। এই বিধানসভার প্রার্থীরা আরও সমস্যার সম্মুখীন হচ্ছেন। চা বাগান বেশি এই বিধানসভাতে। চা বাগানে প্রচার চালানোর সঠিক সময় সকালবেলা। কারণ এই সময় সব শ্রমিকদের একসঙ্গে পাওয়া যায়। সকালের বৃষ্টি সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার মাটির ঘরের আলপনা ছুঁল বিশ্বমঞ্চ! শিল্পীর তুলির টানে আন্তর্জাতিক স্বীকৃতি
আরও দেখুন

এই বিষয়ে কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওঁরাও জানান, “সমস্যা হচ্ছে এটা সত্যি। কর্মীরা আসতে পারছেন না। তবুও বাড়ির সামনাসামনি চা বাগান আছে তাই নিজেই যাচ্ছি।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোটের প্রচারে আলিপুরদুয়ারে 'ভিলেন' বৃষ্টি! মাথায় হাত প্রার্থীদের, কবে মিলবে মুক্তি? যা জানাচ্ছে হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল