TRENDING:

West Bengal SIR Final List: রানাঘাট, কৃষ্ণগঞ্জ, চাকদহ...হাজার হাজার নাম বাদ! মতুয়াদের উপর কেমন প্রভাব? যা বলল তৃণমূল

Last Updated:

নদিয়ার মতুয়া গড়ে হাজার হাজার নাম গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়, তেমনই অভিযোগ তৃণমূলের৷ এমনকি, ভোটার তালিকার স্পষ্টতা নিয়েও স্থানীয় নেতৃত্ব তুলছেন প্রশ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, রঞ্জিত সরকার: প্রকাশিত হয়েছে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা৷ জেলায় জেলায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এলাকা ভিত্তিক সেই লিস্ট৷ দেখা গিয়েছে, শুধুমাত্র নদিয়াতেই ৪১ লক্ষ ৪৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে৷ ইতিমধ্যেই এসে গিয়েছে বিধানসভা ভিত্তিক রিপোর্টও৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর, চূড়ান্ত তালিকা থেকে নদিয়ার মতুয়া গড় হিসাবে পরিচিত বিধানসভা কেন্দ্রগুলি থেকে নাম বাদের পড়েছে। এই তালিকায় মতুয়াদের উপর প্রভাব পড়বে দাবি তৃণমূলের। এর উপরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা পরিষ্কার নয়৷
নদিয়ার মতুয়াদের উপরে কী প্রভাব?
নদিয়ার মতুয়াদের উপরে কী প্রভাব?
advertisement

জানা গিয়েছে, মতুয়া অধ্যুষিত রানাঘাট দক্ষিণে নাম বাদ পড়েছে ৭১২৫ (মতুয়া ও সীমান্ত এলাকা) জনের৷ অন্যদিকে, রানাঘাট উত্তর পূর্বেও ৬৪০০ (সীমান্ত ও মতুয়া এলাকা) নাম বাদ পড়েছে৷

এদিকে, রানাঘাট উত্তর পশ্চিম – ৬৭০০ (কিছুটা মতুয়া এলাকা) জন, কৃষ্ণগঞ্জ – ২৫৩৫ (সীমান্ত ও (মতুয়া এলাকা) জন ও চাকদহ – ৫৮৬০ ((মতুয়া এলাকা কিছু জায়গা) জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: শুধু নদিয়াতেই বাদ ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম! ‘ইন-এলিজেবল’ লক্ষাধিক, টাঙানো হল চূড়ান্ত তালিকা

নদিয়ার কল্যাণীতে ৯০৩০ জন, হরিণঘাটা – ১৫৩৫ (সামান্য এলাকা মতুয়া) জন, শান্তিপুর – ৮০৪৫ (সামান্য এলাকা মতুয়া) জন ও নবদ্বীপে – ২০৫০ জন বাদ পড়েছে বলে জানা গিয়েছে৷

নদিয়া জেলায় যে চূড়ান্ত ভোটার তালিকা পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে,নদিয়া জেলার চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৪১ লক্ষ ৪৫ হাজার ভোটারের নাম রয়েছে। অভিযোগ, স্থানান্তর ও সংশোধনের কারণে তালিকায় বড় পরিবর্তন হয়েছে।

advertisement

প্রশাসনিক তথ্য অনুযায়ী: ৬২ হাজার ৩১৬ জনের নাম বাদ পড়েছে (অভিযোগ ও স্থানান্তরের কারণে)। ফর্ম-৬ ও ফর্ম-৮ জমা দিয়ে ৫ হাজার ১০৮ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে নেট হিসেবে ৫৭ হাজার ২০৮ ভোটারের নাম বাদ গেছে।

আরও পড়ুন : কমপক্ষে ঠিক কত নাম বাদ পড়তে পারে? ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’, ‘আনম্যাপড’-এর পরে…সংখ্যাটা কত? কী বলছে অঙ্ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

আগে নদিয়ায় মোট ভোটার ছিল প্রায় ৪৪ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের সময় মৃত, স্থানান্তরিত ও অন্যান্য কারণে ২ লক্ষ ১৬ হাজার নাম প্রাথমিকভাবে বাদ পড়েছিল, পরে আপত্তি ও সংশোধনের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হয়। বিচারাধীন (Doubtful) ভোটার সম্পর্কিত তথ্য বলছে, নদিয়া জেলায় ২৫ জন বিচারক প্রায় ৮ লক্ষ ভোটারের নথি যাচাই করছেন। এসআইআর প্রক্রিয়ায় আগে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারকে ‘ইন-এলিজেবল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তবে সব নথি বিচারকদের কাছে পাঠানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final List: রানাঘাট, কৃষ্ণগঞ্জ, চাকদহ...হাজার হাজার নাম বাদ! মতুয়াদের উপর কেমন প্রভাব? যা বলল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল