TRENDING:

West Bardhaman News: হাসপাতালের মেঝে খুঁড়তেই বেরিয়ে এল রহস্যময় কুয়ো! পশ্চিম বর্ধমানে তীব্র চাঞ্চল্য

Last Updated:

West Bardhaman News: হাসপাতালের সংস্কার কাজ চলাকালীন মেঝের নিচে মিলল এক গভীর কুয়ো। পশ্চিম বর্ধমানের এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন চাঞ্চল্য ছড়িয়েছে। রহস্যভেদে উৎসুক সাধারণ মানুষ থেকে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: হাসপাতালের প্যাথলজি বিভাগের ৯৯ নম্বর কক্ষে মেঝে মেরামতির জন্য চলছিল ড্রিলিং-এর কাজ। এদিন কাজ চলাকালীন মেঝে খুঁড়তেই হঠাৎই মাটির নিচে একটি কুয়োর সন্ধান মেলে। কুয়োটি প্রায় সাত ফুট গভীর। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রশাসন ও নির্মাণকাজে যুক্ত কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রহস্যময় কুয়ো উদ্ধার পশ্চিম বর্ধমানে
রহস্যময় কুয়ো উদ্ধার পশ্চিম বর্ধমানে
advertisement

বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধি হাসপাতালে। হাসপাতালের প্যাথলজি বিভাগের ৯৯ নম্বর কক্ষের মেঝে মেরামতের সময় বিষয়টি নজরে আসে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর! রবিবার অণ্ডাল-সিউড়ি-অণ্ডাল স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে রেল, রইল সময়সূচী

হাসপাতালের পিসিএমও ডাঃ অজয় কুমার বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হাসপাতালটি অনেক পুরনো। তাই ভবন নির্মাণের সময়কার কোনও পুরনো কুয়ো হতে পারে,যা পরে ঢেকে দেওয়া হয়েছিল। তখন হয়ত কুঁয়োটি কোন কারণে তৈরি করা হয়েছিল। আবার ভবন নির্মাণের সময় জলের প্রয়োজনে কমাতে নির্মাণ করা হয়ে থাকতে পারে। পরে হয়ত সেটি প্রয়োজন না থাকাই বুজিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত করা হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজ বহু মেয়ের অনুপ্রেরণা পুরুলিয়ার নীলিমা, গর্বিত পরিবার!
আরও দেখুন

নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ওই জায়গায় সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি হাসপাতাল চত্বরে মানুষের মধ্যে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: হাসপাতালের মেঝে খুঁড়তেই বেরিয়ে এল রহস্যময় কুয়ো! পশ্চিম বর্ধমানে তীব্র চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল