আরও পড়ুনঃ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘায় জগন্নাথ ধামে বিশেষ সময়সূচি, নির্দিষ্ট সময়েই দর্শন!
প্রসঙ্গত উল্লেখ্য, বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকে ৭১ নম্বর বুথের ভোটার মহম্মদ আরমান ও তাঁর পরিবার।মহম্মদ আরমান ও পরিবারের ৬ জনকে এসআইআর পর্বে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট-সহ অন্যান্য সমস্ত নথিপত্রই জমা দিয়েছিলেন তাঁরা। তারপরও আশ্চর্য ভাবে তাঁদের কয়েকজনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে অর্থাৎ তাঁদের জমা দেওয়া নথিপত্র এবার বিচারকেরা খতিয়ে দেখে যথাযথ মনে করলে পরবর্তী তালিকায় তাঁদের নাম স্থান পেতে পারে।
advertisement
এই ধরনের সমস্ত ঘটনাই বিজেপির চক্রান্ত তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বলে অভিযোগ করেন মহম্মদ আরমান। তিনি বলেন, তাঁদের পরিবারের ছয়জনের নাম চূড়ান্ত তালিকায় ক্লিনচিট না পেলেও তাঁর পরিবারের দুই জন এই তালিকায় যথাযথভাবে স্থান পেয়েছে। কিন্তু বাবা-মাকে সন্দেহের তালিকায় ফেলা হল অথচ তাঁদেরই ছেলেমেয়েদের নাম উঠে গেল ভোটার তালিকায়!






