TRENDING:

Weekend Trip in Jhargram: দিঘা, মন্দারমনি অনেক হল! ঘুরে আসুন শাল-পিয়াল অরণ্যে ঘেরা হাতিবাড়ি, দু'দিনের ছুটিতে সেরা রিফ্রেশমেন্ট পাবেন

Last Updated:

Weekend Trip in Jhargram: আপনি জঙ্গল ভালবাসলে উইকেন্ড ট্রিপের জন্য ঝাড়গ্রামের হাতিবাড়ি একেবারে আদর্শ গন্তব্য। শাল-পিয়ালের জঙ্গল, সুবর্ণরেখা নদী, হরিণ, ময়ূর, পরিযায়ী পাখিদের সঙ্গে জমে যাবে সপ্তাহান্তের ছুটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: একঘেয়ে জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরতে যেতে কে না চায়। কিন্তু কাজের চাপে সব চাওয়া তো পূরণ হয়ে ওঠে না। লম্বা ছুটি চট করে মেলেও না। তাই কর্মব্যস্ত জীবনে বেড়াতে যাওয়া মানে উইকেন্ড ট্রিপ (Weekend Trip)। সপ্তাহান্তে শান্ত নিরিবিলি কোনও জায়গায় প্রিয় মানুষ কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে ছুটি কাটানো বিরাট বড় রিফ্রেশমেন্ট। দিঘা, মন্দারমনির সমুদ্র তো অনেক হল, এবার বরং একটু জঙ্গল হোক। উইকেন্ড ট্রিপের পরের গন্তব্য হোক ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের হাতিবাড়ি।
ঝাড়গ্রাম হাতিবাড়ি
ঝাড়গ্রাম হাতিবাড়ি
advertisement

ঘন শাল-পিয়াল অরণ্যে ঘেরা এই গ্রাম সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। বিভিন্ন পশু-পাখির ডাক আপনাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাবে। এছাড়া হাতিদের চলাচলের জন্য একটি পথ বা ‘এলিফ্যান্ট করিডর’ এই অঞ্চলের উপর দিয়ে গিয়েছে। যা ঝাড়গ্রাম থেকে দুমলা রেঞ্জ পর্যন্ত বিস্তৃত। এই জঙ্গলে হরিণ, ময়ূর, হাতি এবং বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি দেখা যায়। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত হাতিবাড়ি গ্রামটি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড – এই তিন রাজ্যের সংযোগস্থলে অবস্থিত। প্রকৃতির মাঝে ছুটি কাটানোর জন্য একেবারে আদর্শ গন্তব্য।

advertisement

আরও পড়ুনঃ শান্ত-নিরিবিলি পরিবেশ, অরণ্যের গহীনে ঝাড়গ্রামের মনোরম ঠিকানা, লং ড্রাইভে সারা সপ্তাহের ক্লান্তি হাওয়া

হাতিবাড়িতে কী দেখবেন?

হাতিবাড়িতে ঘুরতে গেলে জঙ্গল আর সুবর্ণরেখার সৌন্দর্য দেখতে দেখতেই কেটে যেতে পারে দুটো দিন। নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা, বালুচরে হাঁটা এমন অভিজ্ঞতা ব্যস্ত শহুরে জীবনে মেলে না। ঝাড়গ্রাম বেড়াতে গেলে গাড়ি নিয়ে আসুন। তাহলে সহজেই ঘুরে দেখতে পারবেন আশেপাশের বেশ কিছু জায়গা। হাতিবাড়ি থেকে যেতে পারেন চিল্কিগড়। ওড়িশার দিকে গেলে ঘুরে নিতে পারেন দুয়ারসিনি পাহাড়ও।

advertisement

কোথায় থাকবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুল বন্ধ থাকলেও যেন বন্ধ না হয় পড়াশোনা! ক্লাস চালু রাখতে গোপালনগরের স্কুলের বিকল্প ব্যবস্থা
আরও দেখুন

হাতিবাড়ি বেড়াতে এলে সবচেয়ে ভাল থাকার জায়গা বন দফতরের বাংলো। এখানেই পর্যটকদের জন্য থাকা-খাওয়ার বন্দোবস্ত রয়েছে। স্বল্প মূল্যেই পেয়ে যাবেন ঘর।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Weekend Trip in Jhargram: দিঘা, মন্দারমনি অনেক হল! ঘুরে আসুন শাল-পিয়াল অরণ্যে ঘেরা হাতিবাড়ি, দু'দিনের ছুটিতে সেরা রিফ্রেশমেন্ট পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল