TRENDING:

WB HS Exam 2026: শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা! প্রশ্নপত্র হাতে পেয়ে অস্বাভাবিক কাঁপুনি, তড়িঘড়ি পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল হাসপাতাল

Last Updated:

WB HS Exam 2026: বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনই বিপত্তি। পরীক্ষাকেন্দ্রে বসে অস্বাভাবিক কাঁপুনি। তড়িঘড়ি পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। চাঞ্চল্য বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি। পরীক্ষা শুরু হতেই পরীক্ষাকেন্দ্রে বসে কাঁপুনি। তড়িঘড়ি পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। চাঞ্চল্য বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে।
বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুল
বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুল
advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল বিপত্তি। পরীক্ষা শুরু হতেই বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে হঠাৎই কাঁপতে শুরু করে। পরীক্ষার্থীকে গুরুতর অবস্থায় দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ বাঘের উপদ্রব রুখতে সুন্দরবনে বসল অত্যাধুনিক সৌরচালিত ডিভাইস! পাইলট প্রকল্পে চারপেয়ের নির্ভুল শনাক্তকরণ, কীভাবে কাজ করে এই যন্ত্র?

advertisement

আজ উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা। অন্যান্য পরীক্ষার্থীর মতোই এদিন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয় নিজের পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস হাইস্কুলে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় তার শরীরে।

আরও পড়ুনঃ আর ছুটতে হবে না ডোমজুড় বা সাঁকরাইল! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আন্দুল মৌরি লক্ষী কমল হাসপাতালের সংস্করণ শুরু, মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়। ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। হাসপাতালেই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে শিক্ষা দফতর। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। চিকিৎসা চলছে তার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB HS Exam 2026: শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা! প্রশ্নপত্র হাতে পেয়ে অস্বাভাবিক কাঁপুনি, তড়িঘড়ি পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল