advertisement

Howrah News: আর ছুটতে হবে না ডোমজুড় বা সাঁকরাইল! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আন্দুল মৌরি লক্ষী কমল হাসপাতালের সংস্করণ শুরু, মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা

Last Updated:

Howrah News: প্রাণ ফিরছে হাওড়া আন্দুল মৌরি লক্ষী কমল হাসপাতালে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে সংস্করণ কাজ। বরাদ্দ হয়েছে ৭৭ লক্ষ টাকা। ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। মিলবে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা।

+
হাওড়া

হাওড়া আন্দুল মৌরি লক্ষী কমল হাসপাতাল সংস্কার

হাওড়া, রাকেশ মাইতি: প্রাণ ফিরছে আন্দুল-মৌরি লক্ষী কমল হাসপাতালের। আবারও দিবা-রাত্রি স্বাস্থ্য সেবার প্রতি আস্থা পাচ্ছে মানুষ। হাসপাতাল সংস্করণের কাজ দেখেই খুশি তাঁরা। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় আন্দুল-মৌরি কুন্ডু চৌধুরী পরিবারের তৈরি এই হাসপাতাল। জমিদার পরিবারের দুই পূর্বপুরুষের নামেই নামকরণ হাসপাতালের।
পরিবারের ট্রাস্টে চলত হাসপাতালের খরচ খরচা, তারপর সত্তরের দশকের শেষ দিকে সরকারি হস্তান্তর। তখনও এই হাসপাতালে আন্তঃবিভাগে বিভিন্ন রোগের চিকিৎসা চলত। মানুষ স্বাস্থ্য পরিষেবা পেতেন বলে জানা যায়। তারপর, ধীরে ধীরে হাসপাতালের পরিষেবা সংকীর্ণ হয়ে পড়ে। মানুষকে স্বাস্থ্য পরিষেবা পেতে অন্যত্র যেতে হয়।
আরও পড়ুনঃ পুরুলিয়ার স্কুলে স্কুলে আন্তর্জাতিক মানের ফুটবল! প্রত্যন্তের পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে ভারত সরকারের অভিনব প্রয়াস, হিট প্রদর্শনী ম্যাচ
হাসপাতালের প্রধান বিল্ডিং তার সামনেই পুকুর,  কোয়াটার রান্নাঘর এবং পুকুরের এক প্রান্তে ভগ্নপ্রায় মর্গঘর রয়েছে আজও বর্তমান। সমস্ত কিছুই পরিত্যক্ত ভগ্নদশায়। তবে প্রধান বিল্ডিং ব্যবহারের উপযুক্ত রয়েছে। সেখানেই পরিষেবা বহাল রয়েছে লক্ষী কমল উপস্বাস্থ্য কেন্দ্রের। বড় বিল্ডিংয়ের নিচতলায় উপস্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় পরিষেবা চলে। একতলার বিল্ডিং লেবার রুম ওটি এবং সাধারণ পরিত্যক্ত পরিষেবা ছিল। এক সময়় যেখানে নির্ভরযোগ্য পরিষেবা মিলেছে। বর্তমানে মেশিনারি, বেড যন্ত্রপাতিতে মোটা ধুলো জমেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ায় শিক্ষার নব দিগন্ত! চালু হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, উন্নত পরিকাঠামো ও পাঠদানে আদিবাসী সমাজে ছড়াবে জ্ঞানের আলো
স্থানীয় মানুষকে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার জন্য ডোমজুড় হাসপাতাল এবং সাঁকরাইল হাজী এসটি হাসপাতাল যেতে হচ্ছে। এই হাসপাতলে পরিষেবা মিললে উপকৃত হবে হাজারো মানুষ। তাই স্থানীয় মানুষ এই হাসপাতালে পুনরায় সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশেষে স্বস্থির আলো। দীর্ঘদিন পর, মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিধায়কের হাত ধরে সরকারি সহায়তা মিলছে, শুরু হতে চলেছে উন্নত স্বাস্থ্য পরিষেবা। সংস্করণ কাজ শুরু হয়েছে। এরপর উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্য রয়েছে। হাসপাতাল পরিদর্শনে এসে একথা জানান বিধায়ক প্রিয়া পাল।
advertisement
তিনি আরও জানান, সাধারণ মানুষের কথা ভেবে এই হাসপাতালে পুনরায় উন্নত স্বাস্থ্য পরিষেবা চালু করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি জানানো হয়। সেই দাবি মতোই, ৭৭ লক্ষ টাকা সংস্করণ কাজে বরাদ্দ হয়। সংস্করণ কার্য সমাপ্ত হলে, ধীরে ধীরে স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে বলেই তিনি আশ্বাস দিয়েছেন।
জানা যায়, গত এক সপ্তাহ আগে হাসপাতাল বিল্ডিং সংস্করণের কাজ শুরু হয়। আগামী ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। স্থানীয় মানুষ জানান, এই হাসপাতাল পরিষেবার দিক থেকে পুরনো অবস্থায় ফিরে আসুক। সংস্করণ কাজ শুরু হতে দেখে তারা সকলে খুশি। এবার অপেক্ষা, কতদিনে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা মেলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: আর ছুটতে হবে না ডোমজুড় বা সাঁকরাইল! মুখ্যমন্ত্রীর উদ্যোগে আন্দুল মৌরি লক্ষী কমল হাসপাতালের সংস্করণ শুরু, মিলবে উন্নত স্বাস্থ্য পরিষেবা
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement