advertisement

Purulia News: পুরুলিয়ার স্কুলে স্কুলে আন্তর্জাতিক মানের ফুটবল! প্রত্যন্তের পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে ভারত সরকারের অভিনব প্রয়াস, হিট প্রদর্শনী ম্যাচ

Last Updated:

Purulia News: ভারত সরকারের ‘ফুটবল ফর স্কুল’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়ে। স্কুল পড়ুয়াদের ফুটবল খেলায় আরও দক্ষ ও আগ্রহী করে তুলতে তাদের দেওয়া হবে আন্তর্জাতিক মানের ফুটবল।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় ‘ফুটবল ফর স্কুল’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব

পুরুলিয়া, শান্তনু দাস: স্কুল পড়ুয়াদের ফুটবল খেলায় আরও দক্ষ ও আগ্রহী করে তুলতে ভারত সরকারের ‘ফুটবল ফর স্কুল’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়-সহ পুরুলিয়া জেলার সমস্ত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য প্রায় ৪০০০টি আন্তর্জাতিক মানের ফুটবল তুলে দেওয়া হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল গ্রাম ও মফস্বল এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে আসার সুযোগ করে দেওয়া। সরকারের এই পদক্ষেপের ফলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও মানসম্পন্ন ক্রীড়া সামগ্রী ব্যবহারের সুযোগ পাবে, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আরও পড়ুনঃ ডেবরা হাসপাতালে চালু হল বিকেলের আউটডোর! দুপুর ৩টে থেকে থাকবেন ডাক্তার, ঘাটাল হাসপাতালেও মিলবে ইভিনিং ওপিডি পরিষেবা
আদ্রার কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা বিভাগের ডেপুটি কমিশনার ইয়াই অরুন কুমার এবং পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় আদ্রার প্রিন্সিপাল কপিল সেহগাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের অংশগ্রহণে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, যা অতিথিদের সামনে অনুষ্ঠিত হয়। এই ম্যাচের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্য তুলে ধরার সুযোগ পায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভারত সরকারের ‘ফুটবল ফর স্কুল’ উদ্যোগের মাধ্যমে স্কুল পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাঁদের মতে, এই উদ্যোগ কেবলমাত্র ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশেই সহায়তা করবে না, পাশাপাশি শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বহু প্রতিভাবান ছেলে-মেয়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে এবং ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে দেশের প্রতিনিধিত্ব করার পথ সুগম হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার স্কুলে স্কুলে আন্তর্জাতিক মানের ফুটবল! প্রত্যন্তের পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে ভারত সরকারের অভিনব প্রয়াস, হিট প্রদর্শনী ম্যাচ
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement