TRENDING:

WB Assembly Election 2026: ভোট চাইতে নয়, জঞ্জাল সরাতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী! টিকিট পেয়ে বালিতে কৈলাশ মিশ্রের সাফাই অভিযান

Last Updated:

WB Assembly Election 2026: বালি বিধানসভা কেন্দ্রের জঞ্জাল ও নিকাশী সমস্যার সমাধানে রাস্তায় নামলেন বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। এলাকায় জঞ্জাল এবং রাস্তার উপর জমে থাকা জলের সমস্যা দীর্ঘদিনের। তা সমাধানের লক্ষ্যে প্রচারের আগে অন্য মেজাজে প্রার্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালি, রাকেশ মাইতি: আগে প্রচার নয়, নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরও মানুষের জন্য পথে নেমে কাজ করছেন প্রার্থী। ২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। প্রার্থীদের নাম ঘোষণা হতেই, বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার অভিযানে জোড় প্রস্তুতি ছাড়ছেন। কিন্তু সেই দিক থেকে ভিন্ন ছবি হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। নির্বাচনী প্রার্থী জানাচ্ছেন, আগে মানুষের কাছে ভোট চাইতে যাওয়া নয়।
advertisement

মানুষের জন্য উপযুক্ত চলার পথ তৈরি করাই তাঁর কাছে আগে, সেই মতই তিনি পথে নামছেন। টিকিট পেয়ে আগে প্রচার নয় বরং বালি বিধানসভা কেন্দ্রের জঞ্জাল ও নিকাশী সমস্যার সমাধানে রাস্তায় নামলেন বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তিনি বলেন, আগে মানুষের জন্য কাজ করব। তারপর মানুষকে কাছে ভোট চাইতে যাব। এলাকায় জঞ্জাল এবং রাস্তার উপর জমে থাকা জলের সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন কারণে সমস্যা আরও জটিল হয়েছে। এবার সেই সমস্যা সমাধানের দায়িত্ব তাঁর কাঁধে, বলেই জানান কৈলাস মিশ্র।

advertisement

আরও পড়ুন: মাত্র ১০ টাকায় মিলছে এন্ট্রির সুযোগ, চার হাজার টাকার বই কিনলেই বড় উপহার! মেলায় উপচে পড়া ভিড়

জল নিকাশী ও জঞ্জাল পরিষ্কারের সমস্যার সমাধানে বারবার রাস্তায় নেমে আন্দোলন করেছেন বাসিন্দারা। বিদায়ী বিধায়ক রানা চট্টোপাধ্যায়, তিনি এবার শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন। বালি বিধানসভা কেন্দ্রে ২০২৬ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রার্থী করা হয়েছে কৈলাশ মিশ্র। তিনি হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতির দায়িত্ব রয়েছেন। সেই সঙ্গে নির্বাচনী প্রার্থী হওয়ার পর প্রচারের আগে মানুষের জন্য জঞ্জালমুক্ত এবং জমা জলমুক্ত রাস্তা তৈরিতে পথে নেমেছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
'যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন', ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ
আরও দেখুন

বালিকে জঞ্জাল মুক্ত করতে ও নিকাশীর সমস্যার সমাধানে সকাল থেকে এলাকায় ঘুরে দেখেন তিনি। লিলুয়া এলাকায় গিয়ে বালি পুরসভার আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন, অবিলম্বে সমস্যার সমাধান করার কথা জানান। এ প্রসঙ্গে কৈলাশ মিশ্র জানান, এলাকার মানুষের দুর্ভোগ মুক্ত করতেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। সেইদিক গুরুত্ব দিয়ে, মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের এই সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোট চাইতে নয়, জঞ্জাল সরাতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী! টিকিট পেয়ে বালিতে কৈলাশ মিশ্রের সাফাই অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল