advertisement

SIR West Bengal: মুর্শিদাবাদের ভগবানগোলায় ভোটার তালিকা নিয়ে তুমুল বিতর্ক, শতাধিক নাম বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে খড়িনা

Last Updated:

SIR West Bengal: মুর্শিদাবাদের ভগবানগোলার খড়িনা এলাকায় ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অসঙ্গতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে, বিশেষ করে ২৭৯ ও ২৮০ নম্বর বুথে বহু নাম বাদ পড়ায় প্রশ্ন উঠেছে।

News18
News18
ফরহাদ হোসেন, লালবাগ মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভার অন্তর্গত রানিতলা থানার খড়িনা অঞ্চলে ভোটার তালিকা সংশোধন ঘিরে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২৭৯ ও ২৮০ নম্বর বুথে বিচারাধীন ভোটারদের তালিকা নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৭৯ নম্বর বুথে মোট ৪২৯ জন ভোটার বিচারাধীন অবস্থায় ছিলেন। সেই তালিকা থেকে মাত্র দু’জনকে “অ্যাডাল্ট অ্যাড” হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, ২৮০ নম্বর বুথে ৪৫০ জন ভোটার বিচারাধীন থাকলেও সেখানে মাত্র একজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অস্বাভাবিক হারে ভোটার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
advertisement
আরও পড়ুনঃ ‘যুদ্ধ শেষ নয়’, সতর্ক করেও গোলাগুলি বন্ধের নির্দেশ, মার্কিন যুদ্ধবিরতি ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ নেতার
গ্রামবাসীদের অভিযোগ, এত বড় সংখ্যক ভোটার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও কেন তাদের নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল না, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তাদের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
স্থানীয়দের আরও দাবি, ভোটার তালিকার ওপর ভিত্তি করেই সরকারি উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়। তাই এই ধরনের অসঙ্গতি ভবিষ্যতে প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, যেসব ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় অন্তর্ভুক্ত করারও জোর দাবি উঠেছে। পুরো ঘটনায় প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন খড়িনা অঞ্চলের বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR West Bengal: মুর্শিদাবাদের ভগবানগোলায় ভোটার তালিকা নিয়ে তুমুল বিতর্ক, শতাধিক নাম বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে খড়িনা
Next Article
advertisement
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের! পাল্টা আসরে তৃণমূল
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ! পাল্টা আসরে তৃণমূল
  • জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের?

  • মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের!

  • পাল্টা আসরে তৃণমূল, এসআইআর তরজা তুঙ্গে!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement