advertisement

West Bengal Election News: এনফিল্ড বাইক থেকে ট্রাক্টরের বনেটে ‘ফিল্মি’ মেজাজ, কেশিয়াড়ির প্রচারে চমক বিজেপি প্রার্থীর

Last Updated:

নির্বাচন হাতেগোনা আর কয়েকদিন পর। তার আগে বিভিন্নভাবে প্রচার করছেন বিভিন্ন প্রার্থীরা। এলাকায় এলাকায় ঘুরে অভিনব প্রচার করলেন তিনি। 

+
ট্রাক্টরের

ট্রাক্টরের বনেটে চেপে প্রচার

কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন প্রার্থীরা। প্রত্যেকটি প্রার্থীর প্রচারের ধরণ ভিন্ন। তবে সকালে প্রচারে বেরিয়ে যা করলেন বিজেপি প্রার্থী, দেখে থ গ্রামবাসীরা। কখনও দিলীপ ঘোষের স্টাইলে বুলেট চালিয়ে প্রত্যন্ত গ্রামে ঘুরলেন বিজেপি প্রার্থী। আবার কখনও সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইলে বিজেপির দলীয় পতাকা নিয়ে ট্রাক্টরের বনেটে বসে পড়লেন তিনি। এভাবেই ট্রাক্টর চলল মাইলের পর মাইল। পিছনে বিজেপি কর্মী সমর্থকদের বাইক মিছিল। পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেশিয়াড়ির বিজেপি প্রার্থী ভদ্র হেমরম এর অভিনব প্রচার নজর কেটেছে।
বুধবার সকাল থেকে দাঁতন ১ ব্লকের আলিকষা পঞ্চায়েতের তালদা, চারদা বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি মনোনীত প্রার্থী ভদ্র হেমরম। প্রথমে জাহের থানে পুজো দিয়ে শুরু করেন তার নির্বাচনী প্রচার। এরপর এলাকায় মানুষদের ঘরে ঢুকে তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। প্রতিশ্রুতি দেন সাহায্যের। শুধু তাই নয়, প্রতিদিন সকালে যেভাবে দিলীপ ঘোষ বুলেট চালিয়ে খড়গপুর ঘুরেন, সেভাবেই বুলেটে চেপে ঘুরলেন বাদবাকি গ্রাম। এরপর সুসজ্জিত বাইক মিছিলে অংশ নেন তিনি।
advertisement
ঠিক যেন সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইল। চেপে পড়লেন ট্রাক্টরের বনেটে। হাতে দলীয় পতাকা। কখনও হাতজোড় করে ভোট প্রার্থনা, আবার কখনও দলীয় পতাকা ঘোরাতে থাকলেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি, তিনি কৃষক পরিবারের সন্তান। তাই কৃষি সংশ্লিষ্ট যন্ত্রপাতির সঙ্গে ছোট থেকেই তার যোগ। প্রচারের অংশ হিসেবে তাই ট্রাক্টর চেপে তার প্রচার।
advertisement
স্বাভাবিকভাবে নির্বাচন হাতেগোনা আর কয়েকদিন পর। তার আগে বিভিন্নভাবে প্রচার করছেন বিভিন্ন প্রার্থীরা। এলাকায় এলাকায় ঘুরে অভিনব প্রচার করলেন তিনি। কখনও আবার কালবৈশাখী ঝড়ে নষ্ট হওয়া ধানের জমি পরিদর্শন করেন। স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ শাসকবিরোধী দুই দল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
West Bengal Election News: এনফিল্ড বাইক থেকে ট্রাক্টরের বনেটে ‘ফিল্মি’ মেজাজ, কেশিয়াড়ির প্রচারে চমক বিজেপি প্রার্থীর
Next Article
advertisement
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের! পাল্টা আসরে তৃণমূল
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ! পাল্টা আসরে তৃণমূল
  • জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের?

  • মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের!

  • পাল্টা আসরে তৃণমূল, এসআইআর তরজা তুঙ্গে!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement