IMD Weather Alert: ঝড়-তুফান আসছে...! ঘণ্টাখানেকেই মুষলধারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে ৩ জেলা, এল আবহাওয়ার মেগা আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: রাজ্যের তিন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ্যে আজ, বুধবার ঝড়বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি রয়েছে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির স্পেল চলবে। ঝড়বৃষ্টিতে কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে আজ, বুধবার। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
advertisement
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। উইকেন্ডে শনি, রবি এবং সোমবার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।








