BJP Dipanjan Chakraborty: খুবই সাহসী জীবনযাপন, উত্তরপাড়ার BJP প্রার্থী দীপাঞ্জনের 'এত' সম্পত্তি জানতেন? হলফনামার হিসেব নজরকাড়া
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Shubhagata Dey
Last Updated:
BJP Dipanjan Chakraborty Affidavit: সামনে এল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর সম্পত্তির বিস্তারিত খতিয়ান।
advertisement
1/6

*আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক লড়াই যত জমে উঠছে, ততই নজরে আসছে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা। এবার সামনে এল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীর সম্পত্তির বিস্তারিত খতিয়ান। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, দীপাঞ্জন চক্রবর্তীর ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮১ লক্ষ ১৩ হাজার ১৮৭ টাকা। তার মধ্যে অস্থাবর সম্পত্তি রয়েছে ২৬ লক্ষ ১৩ হাজার ১৮৭ টাকা এবং স্থাবর সম্পত্তির বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*অস্থাবর সম্পত্তির হিসেবে দেখা যাচ্ছে, প্রার্থীর কাছে নগদ রয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৮৭ টাকা। তাঁর নামে রয়েছে দু'টি চারচাকা গাড়ি, যার মোট আনুমানিক মূল্য ২২ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর কাছে রয়েছে ১০ গ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫২ হাজার টাকা। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*তাঁর স্ত্রীর নামেও উল্লেখযোগ্য অস্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে। হলফনামা অনুযায়ী, স্ত্রীর নামে মোট ৭৬ লক্ষ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার জীবন বিমা, ১৩ লক্ষ ১৮ হাজার ৯৮০ টাকার ফিক্সড ডিপোজিট এবং প্রায় ৪১০ গ্রাম সোনা, যার বাজারমূল্য ৭৩ লক্ষ ২১ হাজার ৬৪৮ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, নদিয়ার কল্যাণীতে একটি পৈত্রিক আবাসিক ভবনের উল্লেখ রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আয়ের নিরিখে, ২০২৫-২৬ অর্থবর্ষে দীপাঞ্জন চক্রবর্তীর বার্ষিক আয় ১৯ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*উল্লেখযোগ্যভাবে, হলফনামা অনুযায়ী তাঁর নামে কোনও ঋণ বা আর্থিক দায়-দেনা নেই। প্রসঙ্গত, প্রাক্তন এনএসজি কমান্ডো হিসেবে পরিচিত দীপাঞ্জন চক্রবর্তী এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হুগলি/
BJP Dipanjan Chakraborty: খুবই সাহসী জীবনযাপন, উত্তরপাড়ার BJP প্রার্থী দীপাঞ্জনের 'এত' সম্পত্তি জানতেন? হলফনামার হিসেব নজরকাড়া