TRENDING:

Gangasagar Firing Case: শান্ত সাগর দ্বীপে অশান্তির বাতাবরণ! সাতসকালে চলল গুলি, আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি, চলছে তুমুল বিক্ষোভ

Last Updated:

Gangasagar Firing Case: শান্ত সাগরে অশান্তির বাতাবরণ। সাতসকালে চলল গুলি। আর তাতেই আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। এরপরই বিজেপি কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর, নবাব মল্লিক: শান্ত সাগরে অশান্তির বাতাবরণ। সাতসকালে চলল গুলি। আর তাতেই আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। এরপরই বিজেপি কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী। গুলি চালানোর পরই দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ
রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ
advertisement

এ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ত্রিলোকেশের পরিবারের লোকজন। আহত ত্রিলোকেশের ছেলে ত্রিদীপ ঢালি বলেন, “আসন্ন নির্বাচনে বাবার বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই রাজ্যের শাসক দলের মদতে দুষ্কৃতীরা বাবাকে খুনের চেষ্টা করেছে।” তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও কিছুতেই তৃণমূলকে দোষ দেওয়া ঠিক নয়। এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দেরই ফল। আমরাও পুলিশকে বলেছি মূল অভিযুক্তকে খুঁজে যথাযথ শাস্তি দেওয়ার জন্য।

advertisement

আরও পড়ুনঃ ‘যুব সাথী’র ১৫০০ টাকা অ্যাকাউন্টে এসেছে? অ্যাপ্লিকেশনে কোথাও ভুল হয়নি তো! আপনি টাকা পাবেন? কীভাবে স্টেটাস চেক করবেন? জানুন

আরও পড়ুনঃ জেলার নামী স্কুলে জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, অঙ্কের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! কীভাবে,‌ কোথায়, কারা আবেদন করবেন? জানুন শেষ তারিখ

View More

সেরা ভিডিও

আরও দেখুন
তরমুজ দিয়ে বজরংবলীর মূর্তি! হনুমান জয়ন্তীতে বাঁকুড়ার গৃহবধূর চমক
আরও দেখুন

ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠনিক জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। বর্তমানে যদিও সাধারণ কর্মী হিসাবেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Firing Case: শান্ত সাগর দ্বীপে অশান্তির বাতাবরণ! সাতসকালে চলল গুলি, আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি, চলছে তুমুল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল