TRENDING:

Kolkata Airport : হঠাৎই তুর্কির বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে, বরাতজোরে এড়ানো গেল বড়সড় বিপদ

Last Updated:

Kolkata Airport : কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ২৩৬ জন যাত্রী। ফলে মাঝ আকাশে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে ওই টার্কিশ এয়ারলাইন্সের  যাত্রীবাহী বিমানটির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ২৩৬ জন যাত্রী। ফলে মাঝ আকাশে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে ওই টার্কিশ এয়ারলাইন্সের  যাত্রীবাহী বিমানটির।
টার্কিশ বিমান
টার্কিশ বিমান
advertisement

ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় এদিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানে ছিলেন ২৩৬ জন যাত্রী। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭২৭ (TK 727) নম্বরের বিমানটি বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা শুরু করে।

উড়ানের কিছুক্ষণ পরই ককপিটে দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান চালক। কলকাতার আকাশসীমায় প্রবেশের সময় ডান দিকের ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে পাইলট তৎক্ষণাৎ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

advertisement

এটিসির সবুজ সংকেত পাওয়ার পর বিমানবন্দরে দমকল ও জরুরি পরিষেবাকে সতর্ক করা হয়। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেই অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনা হয়। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, কোনওরকম সমস্যা ছাড়াই ২৩৬ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন- সজনে ফুল শুধু স্বাস্থ্যকর নয়, এর চপও দুর্দান্ত মুখরোচক! স্বাদ বদলাতে আজই ট্রাই করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

অবতরণের পর বিমানটিকে ট্যাক্সিওয়েতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং কেউ আহত হননি বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে বিমানটির রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চালাচ্ছেন সংশ্লিষ্ট বিমান সংস্থার আধিকারিকরা। যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা আপাতত কলকাতা বিমানবন্দরেই অপেক্ষা করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kolkata Airport : হঠাৎই তুর্কির বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে, বরাতজোরে এড়ানো গেল বড়সড় বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল