TRENDING:

রেলের ওভারহেড তারে বাঁশ! থমকে গেল ট্রেন! দিঘা যাওয়ার পথে দুর্ভোগে পর্যটকরা

Last Updated:

দিঘাগামী ট্রেনে বাদলপুরে ওভারহেড হাইভোল্টেজ তারে বাঁশ পড়ায় কয়েকশো পর্যটক দীর্ঘক্ষণ আটকে পড়েন। রেল পুলিশ তদন্ত শুরু করেছে, পরিস্থিতি পরে স্বাভাবিক হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশ রথী, দিঘা, পূর্ব মেদিনীপুর: ছুটির আমেজে দিঘা যাওয়ার পথে চরম ভোগান্তির মুখে পড়লেন কয়েকশো পর্যটক। রামনগর সংলগ্ন বাদলপুর এলাকায় রেললাইনের উপর ওভারহেড হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে একটি বাঁশ পড়ে থাকায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। গন্তব্যের একেবারে কাছাকাছি এসে আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয়।
দিঘা, দিঘা সমুদ্রতট, দিঘা বিচ, সি বিচ, পূর্ব মেদিনীপুর, দিঘার সমুদ্র, পর্যটক, শ্যাওলা, দুর্ঘটনা, দিঘায় দুর্ঘটনা, সমুদ্রতটে দুর্ঘটনা, দিঘা বিচের হোটেল, দিঘা যাওয়ার  বাস, দিঘার ট্রেন, দিঘার খবর
দিঘা, দিঘা সমুদ্রতট, দিঘা বিচ, সি বিচ, পূর্ব মেদিনীপুর, দিঘার সমুদ্র, পর্যটক, শ্যাওলা, দুর্ঘটনা, দিঘায় দুর্ঘটনা, সমুদ্রতটে দুর্ঘটনা, দিঘা বিচের হোটেল, দিঘা যাওয়ার বাস, দিঘার ট্রেন, দিঘার খবর
advertisement

রবিবার সকালে দিঘাগামী একটি লোকাল ট্রেন বাদলপুর এলাকা অতিক্রম করার সময় রেলের ওভারহেড ইলেকট্রিক তারের উপর বাঁশ পড়ে থাকতে দেখা যায়। সম্ভাব্য শর্ট সার্কিট বা বড় দুর্ঘটনার আশঙ্কায় তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এর জেরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় মাঝপথে লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেনটি।

শিক্ষায় স্বাগত AI, ভোটের আগে জেলায় জেলায় মেয়েদের হোস্টেল! ২০২৬ বাজেট দেখে নিন

advertisement

বাজেট ২০২৬ শুরুর আগে নির্মলাকে ‘দই-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি মুর্মু! কেন এই রীতি? নেপথ্যে কোন বিজ্ঞান?

ছুটির দিন হওয়ায় ট্রেনে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। দিঘা আর মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ ছড়ায়। দীর্ঘ অপেক্ষায় বিশেষ সমস্যায় পড়তে হয় শিশু ও বয়স্ক যাত্রীদের। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করলেও পরিকাঠামোগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি।

advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের রক্ষণাবেক্ষণ কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। ওভারহেড তার থেকে বাঁশটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

রেলের হাইভোল্টেজ তারের উপর বাঁশটি কী ভাবে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
রেলের ওভারহেড তারে বাঁশ! থমকে গেল ট্রেন! দিঘা যাওয়ার পথে দুর্ভোগে পর্যটকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল