কম বয়সি চার বিধায়ক নিয়ে শুরু হয়েছে দলের ভিতরে-বাইরে জোরদার রাজনৈতিক চর্চা। তালিকায় যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে তিনি রাজনীতিতে একেবারেই নতুন নাম, মধুপর্ণা ঠাকুর। ২৬ বছরের তরুণী এখন বিধায়ক। বাগদা উপনির্বাচনে জিতে এসেছেন ঠাকুরবাড়ির মেয়ে।
আরও পড়ুন: খড়্গপুরে বিজেপির বিরুদ্ধে বিজেপি…! একী বলে দিলেন দিলীপ? দিলেন ‘১ লাখ’ ভোটের চ্যালেঞ্জ!
advertisement
প্রয়াত বাবা ছিলেন সাংসদ। মা মমতাবালা ঠাকুরও এখনও সাংসদ। দুই খুড়তুতো দাদা সাংসদ, বিধায়ক। এক জন কেন্দ্রীয় মন্ত্রীও। কাকা অতীতে তৃণমূলের মন্ত্রীও ছিলেন। সেই বাড়ির প্রথম মেয়ে মধুপর্ণা ঠাকুর প্রাণীবিদ্যায় স্নাতক মিতভাষী এই মেয়ে অল্প দিনেই হয়ে উঠেছেন এলাকার জনপ্রিয় মুখ।
মধুপর্ণাকেই আবার বাগদা আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পরিবারে বড় হওয়া। রাজনৈতিক আবহে আপাতত তিনি কাজ করছেন। রক্তে রাজনীতি আর স্বপ্নে অনেক কিছু বুনছেন মধুপর্ণা। করেছেন কম্পিউটারের এডভান্স কোর্স। পড়াশোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে। চৌখশ এই মেয়ের দিকে চোখ রয়েছে এলাকাবাসীর।
দ্বিতীয় জন হলেন, ঋতুপর্ণা আঢ্য। তাঁকেও এবার প্রার্থী করেছে দল। ২৮ বছরের এই ডাকসাইটে সুন্দরী নিয়ে জোরদার চর্চা চলছে। বাবা শঙ্কর আঢ্য ও মা দুই জনেই রাজনীতিতে পরিচিত মুখ বনগাঁ অঞ্চলে। ঋতুপর্ণা জানিয়েছেন, ছোট থেকেই রাজনৈতিক কাজ বা জনসংযোগ পরিবারেই দেখেছেন তিনি। এত অল্পবয়সে বিধানসভা ভোটে লড়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে।
আরও পড়ুন: Safety Pin-এর নীচে এই ছোট্ট গোলাকার ‘ছিদ্র’ কেন থাকে জানেন…? চমকাবেন শুনলেই আসল ‘কাজ’!
স্বপ্না বর্মণ, রাজবংশী মুখ। তিরিশ বছরের সফল ক্রিড়াবিদ এই তরুণী নিয়ে জোরদার আলোচনা এখন উত্তরবঙ্গে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কারণে সকলে চেনে তাঁকে। এবার রাজনীতির মাঠেও দৌড়তে নেমেছেন তিনি। রেসে জিতবেন তো তৃণমূলের এই নতুন ঘোড়া? উত্তর বলবে ৪ মে। তবে তাঁর আগে প্রচারে ঝোড়ো দৌড় দেখতে আত্মবিশ্বাসী স্বপ্না!
অন্যদিকে তালিকায় রয়েছেন বছর তিরিশের দেবাংশু ভট্টাচার্য। এর আগে তমলুক আসন থেকে লোকসভায় লড়েছেন দেবাংশু। রাজনীতিতে পরিচিত মুখ। সাংগঠনিক কাজ সামলান আইটি’র। চুঁচুড়া আসনে তিনি লড়বেন। জানিয়েছে, “তাঁদের মতো তরুণ মুখেদের একমাত্র সুযোগ দেয় তৃণমূল কংগ্রেস। তিনি তাঁর কাজ করার চেষ্টা করবেন। নিজেকে প্রমাণ কোনও কসুর ছাড়বেন না এই তরুণ তুর্কি। এমনটাই ইঙ্গিত দিলেন দেবাংশু।
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরে বারবারই বলেছেন, “নতুন মুখ তুলে আনা, রাজনীতিতে নতুন প্রজন্ম তৈরি করার কাজ তিনি করছেন। তাই নতুন মুখেদের সুযোগ দেওয়া তৃণমূলের অন্যতম লক্ষ্য।”
