TRENDING:

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা! দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারের তিন যুবকের মর্মান্তিক পরিণতি, হাপুস নয়নে কান্না পরিবারের

Last Updated:

Alipurduar Accident News: আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমাড়িতে প্রবল গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বটগাছে সজোরে ধাক্কা মারে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গাড়িতে থাকা তিন যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে:  মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমাড়ির এক ব্যাঙ্কের সামনে। প্রবল গতিতে ছুটে চলা একটি যাত্রীবাহী ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা মারে।
৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
advertisement

সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে টুকরো হয়ে যায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বারবিশার দিকে যাচ্ছিল। ধাক্কার পর গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন মূল সড়কের উপরেই। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকা তিন যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন।

আরও পড়ুনঃ রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, নেভাতে গিয়ে দেওয়াল চাপা পড়ে আহত ৬

advertisement

কিন্তু চিকিৎসকেরা তাদের তিনজনকেও মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে  কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে।

View More

ঘটনার খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকাল থেকেই ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড় জমে রয়েছে। স্থানীয়রা জানান,  বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে তাঁরা ভয়াবহ দৃশ্যটি দেখেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বড় সুখবর! মেন ও কর্ড লাইনের মেলবন্ধন! বর্ধমান থেকে তারকেশ্বর যাওয়া এবার হবে আরও সহজ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, মৃত তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ার ও সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর শোকে পাথর আলিপুরদুয়ারবাসী।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা! দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারের তিন যুবকের মর্মান্তিক পরিণতি, হাপুস নয়নে কান্না পরিবারের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল