TRENDING:

Assembly Election 2026 : ভোটের হাওয়ায় পারদ চড়ছে বাংলায়! জল্পেশ মন্দিরে পুজো দিয়ে শুরু, বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী

Last Updated:

Assembly Election 2026 : তিস্তা নদী ও গরুমারা জঙ্গলের মাঝে শান্ত ময়নাগুড়ি। সেখানে এখন ভোটের উত্তাপ। বিধানসভা নির্বাচন ঘিরে জোর প্রচারে তৃণমূল প্রার্থী রামমোহন রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে : শান্ত মনোরম পরিবেশের মাঝেই বইছে ভোটের গরম হাওয়া! তিস্তা আর জঙ্গলের মাঝে ভোটের হাওয়া! ময়নাগুড়িতে জোর প্রচারে রামমোহন রায়।
advertisement

একদিকে গরুমারা জাতীয় উদ্যান, অন্যদিকে খরস্রোতা তিস্তা নদী। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই এখন রাজনৈতিক উত্তাপে সরগরম ময়নাগুড়ি। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর প্রচার, আর সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায় নেমেছেন পূর্ণ উদ্যমে।

প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন তিনি। প্রচারে নামার আগে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। এর পর শুরু হয় তাঁর ঘরোয়া প্রচার—ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাঁদের সমস্যা ও চাহিদার কথা।

advertisement

স্থানীয়দের একাংশের দাবি, গতবার নির্বাচিত বিধায়ককে খুব একটা দেখা যায়নি এলাকায়। সেই ক্ষোভকেই হাতিয়ার করে প্রচারে জোর দিয়েছেন রামমোহন রায়। তাঁর বক্তব্য, জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন।

View More

আরও পড়ুন- হোটেলের মতো স্বাদ এবার বাড়িতেই! নামমাত্র উপকরণে বানিয়ে ফেলুন ইদ স্পেশাল জর্দা সিমাই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু
আরও দেখুন

চা বাগান, নদীপাড় আর জঙ্গলের মাঝে গড়ে ওঠা এই ছোট্ট শহরে এখন ভোটের আবহ স্পষ্ট। রাজনৈতিক দলগুলির প্রচারে জমে উঠেছে ময়নাগুড়ির মাঠ। তবে শেষ পর্যন্ত এই তিস্তা পাড়ের মানুষ কাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটাই এখন দেখার। প্রকৃতির শান্ত সৌন্দর্যের মাঝেও তাই ময়নাগুড়িতে বইছে ভোটের গরম হাওয়া!

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Election 2026 : ভোটের হাওয়ায় পারদ চড়ছে বাংলায়! জল্পেশ মন্দিরে পুজো দিয়ে শুরু, বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল