TRENDING:

Valentine Week 2026: সামনেই ভ্যালেন্টাইন্স উইক! প্রেয়সীকে উপহার দিন কাস্টমাইজ টেডি, শিলিগুড়ির বিধান মার্কেটে মিলছে মাত্র ৯৯ টাকা থেকে

Last Updated:

Siliguri Valentine Week 2026: শিলিগুড়ি শহরের অন্যতম বড় পাইকেরি ও খুচরো টেডি বাজার হিসেবে পরিচিত বিধান মার্কেট। ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আকর্ষণীয় টেডিবিয়ারের সম্ভার। দাম মাত্র ৯৯ টাকা থেকে শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: ভ্যালেন্টাইন্স উইক মানেই রোজ ডে, চকলেট ডে, টেডি ডে-ভালবাসা প্রকাশের একের পর এক আধুনিক দিন উদযাপন। আর এই সপ্তাহের অন্যতম আকর্ষণ টেডি ডে, যা প্রতিবছর পালিত হয় ১০ ফেব্রুয়ারি। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি থাকতেই শিলিগুড়ির বিধান মার্কেটে এখন ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
advertisement

শহরের অন্যতম বড় পাইকেরি ও খুচরো টেডি বাজার হিসেবে পরিচিত বিধান মার্কেট থেকেই শিলিগুড়ি শহরের নানা প্রান্তে পৌঁছে যায় টেডিবিয়ার। এখানে প্রায় ছয় থেকে সাতটি দোকানে মিলছে নানা ধরনের টেডি। আর টেডি ডে সামনে থাকায় এ বছর বাজারে এসেছে আরও নতুন নতুন ডিজাইন ও আকারের টেডি। ছোট্ট এই গলিতে পা রাখলেই যেন চোখের সামনে খুলে যায় রঙিন এক শৈশবের দুনিয়া। ৮ থেকে ৮০ সবার নজর কেড়ে নেয় সারি সারি টেডি।

advertisement

আরও পড়ুনঃ ফরেনসিক সায়েন্সে ইন্টার্নশিপ করতে চান! রাজ্য সরকারের উদ্যোগে চালু মোবাইল ফরেনসিক ভ্যান, অপরাধ বিজ্ঞানীর কিছু জরুরি পরামর্শ না জানলেই নয়

বেশিরভাগ টেডি বাইরে থেকে আমদানি করা হলেও, কিছু দোকানে রয়েছে বিশেষ আকর্ষণ। চোখের সামনে টেডি বানানোর সুযোগ। নিজের প্রিয় মানুষের জন্য পছন্দমতো রং, ডিজাইন বেছে নিয়ে কাস্টমাইজ টেডি বানাতে চাইলে বিধান মার্কেটই এখন ভরসা। দামও সাধ্যের মধ্যে। মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত মিলছে নানা রেঞ্জের টেডি।

advertisement

View More

আরও পড়ুনঃ আধুনিকতার ভিড়েও ভরসা মাটির উনুন! যেমন স্বাস্থ্যসম্মত, তেমনই স্বাদে অতুলনীয়, পুরুলিয়ায় সাঁওতাল সমাজে অটুট প্রাচীন ঐতিহ্য

বিধান মার্কেটের এক দোকানদার প্রদীপ সাহা জানালেন, “এ বছর অনেক নতুন ভ্যারাইটি এসেছে। দামও এমন রাখা হয়েছে যাতে সবাই সহজেই কিনতে পারেন।” অন্যদিকে আর এক দোকানদার অলক বসাকের কথায়, “মানুষ এখন ট্রেন্ডের দিকে ঝুঁকছেন। এই নতুন ধরনের ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন অনেকেই, তাই বাজার ভাল হচ্ছে। গত বছরের মতো এ বছরও দুর্দান্ত ব্যবসার আশা রয়েছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

সারা বছরই এখানে ক্রেতার ভিড় থাকলেও, ভ্যালেন্টাইন্স উইকে যেন এই গলিতে পা রাখার জায়গা থাকে না। কেউ বাবা-মার হাত ধরে, কেউ আবার নিজের প্রিয়জনের জন্য টেডি কিনতে আসেন। পাহাড় থেকে সমতল-সব জায়গা থেকেই ক্রেতারা আসছেন বিধান মার্কেটে। ভালবাসার এই মরশুমে তাই টেডি-রঙে আরও একবার সাজে উঠেছে শিলিগুড়ির বিধান মার্কেট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Valentine Week 2026: সামনেই ভ্যালেন্টাইন্স উইক! প্রেয়সীকে উপহার দিন কাস্টমাইজ টেডি, শিলিগুড়ির বিধান মার্কেটে মিলছে মাত্র ৯৯ টাকা থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল