TRENDING:

Supreme Court on SIR: ‘ওরা এখন নতুন স্পিসিস নিয়ে এসেছে..,’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের! দাবি নস্যাৎ করল কমিশন

Last Updated:

প্রধান বিচারপতি জানিয়েছেন, রাজ্য যদি উপযুক্ত আধুকারিক দিতে না পারে, তাহলে সময়ে এসআইআর প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনে বাইরে থেকে আধিকারিক আনতে হবে, অথবা হাইকোর্টের নজরদারিতে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘‘ওরা এখন নতুন স্পিসিস নিয়ে এসেছে স্পেশাল রোল অবজারভার,’’ সুপ্রিম কোর্টে এসাইআর মামলার শুনানি চলাকালীন নির্বাচন কমিশের বিরুদ্ধে এই ভাবেই সওয়াল করলেন রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান৷ রাজ্যের দাবি, মাইক্রো অবজার্ভার নিয়ে এর আগের শীর্ষ আদালতের নির্দেশের পরে নতুন ‘পোস্ট’ এনেছে জাতীয় নির্বাচন কমিশন৷ শুক্রবার আদালতে তেমনই তথ্য তুলে ধরেন রাজ্যের আইনজীবী৷ পাশাপাশি, অভিযোগ তুললেন, ভোটার লিস্টে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে তা নিয়ে ইআরও-দের সিদ্ধান্তর উপরেও প্রশ্ন তুলছেন এই রোল অবজার্ভাররা৷
হাইকোর্টের নজরদারিতে এসাইআর।
হাইকোর্টের নজরদারিতে এসাইআর।
advertisement

এদিন প্রধান বিচারপতিকে আইনজীবী শ্যাম দিওয়ান জানান, ‘‘স্পেশাল রোল অবজারভার। তারপর ইআরওদের দায়িত্ব শেষ করার পর এঁরা লাখে লাখে ফর্ম ফেরত পাঠাচ্ছেন৷’’ এই তথ্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘তাতে সমস্যা কী আছে?’’ দিওয়ান বলেন ‘‘আপনাদের নির্দেশের পর নতুন করে একটি পোস্ট তৈরি করা হয়েছে৷’’ যদিও কমিশনের তরফে দাবি করা হয়, আগে থেকেই রোল অবজার্ভারদের নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু, দিওয়ান সওয়াল করেন, ‘‘কিন্তু ইআরওর নির্দেশকে ট্রাম্প করতে পারেন না তাঁরা৷’’

advertisement

আরও পড়ুন: বকেয়া ২৫% ডিএ এখনও দেয়নি রাজ্য! সুপ্রিম কোর্টে ফের মামলা আবেদনকারীদের

প্রসঙ্গত, সম্প্রতি নথি নিয়ে ইআরও এবং রোল অবজার্ভারদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছিল৷ তা মেটাতে একটি নতুন পন্থাও শুরু করেছে কমিশন৷ কোনও ভোটারের নথি ইআরও যাচাই করে পাঠানোর পরে তা রোল অবজার্ভার বাতিল করলে, তা কেন মান্যতা পাওয়া উচিত, তা ব্যাখ্যা করতে ৫০০ শব্দের মধ্যে জানাতে পারবেন ইআরও-রা৷

advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন সময়ে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, ‘‘ আমাদের কাছে খুব কম অপশন হাতে রয়েছে। আমরা কলকাতা হাইকোর্টকে নজরদারির জন‍্য বলব। অথবা, অন‍্য রাজ‍্য থেকে যথাযথ আধিকারিক এনে কাজ শেষ করতে হবে। কারণ, কাজ শেষ না হলে কী হবে সেটা আপনারা বুঝতে পারছেন৷’’

advertisement

আরও পড়ুন : রক্তে ভেসে যাচ্ছিল ছ’ বছরের ফুটফুটে মেয়েটা ! ‘ভিক্ষা চাইছিলাম, একটু দাঁড়ান! কিন্তু…’, ভয়াবহ মুহূর্ত মনে করলেন ঠাকুমা

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

এর পরেই আইনজীবী কপিল সিব্বল জানান, ‘‘আপনারা কলকাতা হাইকোর্টের কাছে দায়িত্ব দিন। জুডিশিয়াল অফিসার নিয়োগ করার জন‍্য। আমাদের আপত্তি নেই৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Supreme Court on SIR: ‘ওরা এখন নতুন স্পিসিস নিয়ে এসেছে..,’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের! দাবি নস্যাৎ করল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল