TRENDING:

East Bardhaman News: রাতের শহরে গয়নার দোকানে হানা, সিঁধ কেটে নগদ ও রূপোর অলংকার নিয়ে চম্পট! আতঙ্ক বাড়ছে অন্য ব্যবসায়ীদের

Last Updated:

East Bardhaman News: জুয়েলারি দোকানে সিঁধ কেটে চুরি। লুট করা হয়েছে নগদ ও রূপোর অলংকার। দোকানে প্রায় ৭ হাজার টাকা নগদ ছিল, সেই টাকা লুট হয়েছে। অন্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, পূর্ব বর্ধমান, শরদিন্দু ঘোষ: জুয়েলারি দোকানে সিঁধ কেটে চুরি। লুট করা হয়েছে নগদ ও রূপোর অলংকার। চুরির ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। বুধবার গভীর রাতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় রাস্তার ধারে অবস্থিত একটি জুয়েলারি দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গয়নার দোকানে সিঁধ কেটে চুরি গুসকরায়
গয়নার দোকানে সিঁধ কেটে চুরি গুসকরায়
advertisement

দোকানের মালিক মহাদেব পাল জানান, দোকানে প্রায় ৭ হাজার টাকা নগদ ছিল, সেই টাকাও লুট হয়েছে। পাশাপাশি বেশ কিছু রূপোর অলংকার চুরি গিয়েছে। বৃহস্পতিবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা মালিককে খবর দেন।

আরও পড়ুন: খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে! আকাশছোঁয়া সাফল্যে গর্বে ভাসছে আদ্রা

advertisement

খবর পেয়ে মহাদেব পাল দোকানে এসে পরিস্থিতি দেখেন এবং সঙ্গে সঙ্গে গুসকরা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, CCTV ধরিয়ে দিল চোরকে
আরও দেখুন

অন্যদিকে এই চুরির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই দোকানের মালিক। এছাড়াও চুরির ঘটনার পর থেকে অন্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে, তাদেরশাস্তি দেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি এলাকায় নজরদারি চালানোর অনুরোধ করা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: রাতের শহরে গয়নার দোকানে হানা, সিঁধ কেটে নগদ ও রূপোর অলংকার নিয়ে চম্পট! আতঙ্ক বাড়ছে অন্য ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল