TRENDING:

Heavy rainfall alert: রাজ্যের এবার আসছে বৃষ্টির দিন! রাজ্যের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট

Last Updated:
Heavy rainfall alert: উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। এর প্রভাবে ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6
রাজ্যের এবার আসছে বৃষ্টির দিন! রাজ্যের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট
উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। এর প্রভাবে ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১৫ মার্চ উত্তরের পাঁচ জেলা ছাড়াও উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও মালদহে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, এর পর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে মূলত আজ ও কাল আবহাওয়া শুষ্কই থাকবে। ১৫ ও ১৬ তারিখে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও অন্যান্য জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
advertisement
4/6
একই সঙ্গে ১৫ তারিখের বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
কলকাতায় ১৫ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং কাল প্রায় ৩৪ ডিগ্রি হতে পারে। তবে ১৫ তারিখ থেকে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
advertisement
6/6
কাল প্রধানমন্ত্রী আসার দিনে শুষ্ক আবহাওয়া শহরে, বৃষ্টি হবার সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Heavy rainfall alert: রাজ্যের এবার আসছে বৃষ্টির দিন! রাজ্যের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল