TRENDING:

South Dinajpur News: পকেটে মাদক! পাড়ায় ৩ অচেনা যুবকের সন্দেহভাজন ঘোরাঘুরি, ছেলেধরা আতঙ্কে গঙ্গারামপুরে চাঞ্চল্য, যা করল গ্রামবাসী

Last Updated:

South Dinajpur News: পাড়ার মধ্যে ৩ অচেনা যুবকের সন্দেহভাজন ঘোরাঘুরি। ছেলেধরা সন্দেহে আটক করল গ্রামবাসী। গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকায় ছেলেধরা গুজবে ব্যাপক চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ছেলেধরা সন্দেহে ৩ যুবককে আটক করল গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরের দিকে গঙ্গারামপুর থানার অন্তর্গত সুকদেবপুর এলাকায় ছেলেধরা গুজবে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আটক ৩ জনকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী।
গঙ্গারামপুর থানা
গঙ্গারামপুর থানা
advertisement

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এদিন দুপুর ২টো আড়াইটে নাগাদ গঙ্গারামপুরের সুকদেবপুর এলাকায় তিন যুবককে উদ্দেশহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। এরপরেই একদল বাসিন্দা মিলে ৩ যুবককে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে। যুবকরা জানান, তারা মালদহ থেকে বোতল কুড়াতে এই এলাকায় এসেছেন।

আরও পড়ুনঃ যুদ্ধের সরাসরি প্রভাব হেঁশেলে! নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, গ‍্যাস সিলিন্ডার বিক্রি করে দিচ্ছেন ডুয়ার্সের চা শ্রমিকরা

advertisement

যদিও গ্রামবাসীদের অভিযোগ, যুবকদের কথায় যথেষ্ট অসংগতি ছিল। তাদের তল্লাশি চালিয়ে কিছু মাদকদ্রব্য পাওয়া গিয়েছে। ওই মাদক ব্যবহার করে শিশুদের অজ্ঞান করে অপহরণ করার পরিকল্পনা থাকতে পারে যুবকদের, এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। এই খবর ছড়িয়ে পড়তেই সুকদেবপুর এলাকায় শয়ে শয়ে মানুষ জড়ো হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। আটক তিন যুবককে ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা।

advertisement

আরও পড়ুনঃ দাঁতনের হলুদ পান টেক্কা দিচ্ছে বেনারসি পানকেও! বিশেষ পদ্ধতিতে মাসের পর মাস পাতা সতেজ, মুখশুদ্ধির ব্যবসায় চেটেপুটে খান লাভের গুড়

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে এনে তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই তিন যুবক সত্যিই কোন অপরাধ চক্রের সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur News: পকেটে মাদক! পাড়ায় ৩ অচেনা যুবকের সন্দেহভাজন ঘোরাঘুরি, ছেলেধরা আতঙ্কে গঙ্গারামপুরে চাঞ্চল্য, যা করল গ্রামবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল