TRENDING:

Python Snake: রেললাইনের ধারে দৈত্যাকার অজগরের বিচরণ, একটু হলেই...! পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল ৯ ফুটের পাইথন

Last Updated:

Jalpaiguri Python Rescue: বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার তিস্তা সেতু সংলগ্ন রেললাইনের ধারে বিরাট চেহারার একটি অজগর সাপকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার ৯ ফুট লম্বা পাইথন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: অল্পের জন্য রক্ষা। পরিবেশ কর্মীদের তৎপরতায় ট্রেনে কাটা পড়া থেকে বাঁচল বিশাল অজগর। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার তিস্তা সেতু সংলগ্ন রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিল বিরাট চেহারার এই অজগর সাপটি।
অজগর
অজগর
advertisement

সিভিল ডিফেন্সের এক কর্মীর কাছ থেকে অজগর সাপ বের হওয়ার খবর পেয়ে এলাকায় ছুটে যান পরিবেশ কর্মীরা। রেলপথে ওঠার আগেই সাপটিকে উদ্ধার করেন তারা। প্রাথমিক চিকিৎসার পর রাতেই বন দফতরে হাতে ৯ ফুট লম্বা অজগর সাপটিকে তুলে দিয়েছেন পরিবেশ কর্মীরা।

আরও পড়ুনঃ মালঞ্চ-টাকি রোডে ইমারত ব্যবসায়ীর দখলদারি! উচ্চ মাধ্যমিকের দিনে চরম দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে দাঁড়িয়ে পরীক্ষার্থী থেকে অফিসযাত্রী

advertisement

এদিন জলপাইগুড়ি শহরের একপ্রান্ত থেকে অজগর, অন্যপ্রান্ত থেকে লেপার্ড উদ্ধার হল। ছাগলের টোপ দিয়ে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক লেপার্ড। ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে একটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড খাঁচাবন্দি হয়। উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।

advertisement

আরও পড়ুনঃ আগামী ২০ বছরে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা! বাঁচাতেই হবে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপকে, জরুরি নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, CCTV ধরিয়ে দিল চোরকে
আরও দেখুন

সাম্প্রতিক সময়ে ডুয়ার্সের চা বাগান এলাকায় প্রায় লেপার্ডের দেখা মিলছে। খাবার সন্ধান ও সন্তান প্রসবের জন্য নিরাপদ জায়গা হিসেবে অনেক সময় চা বাগানকে বেছে নেয় তারা। যার ফলে চা বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাতা তুলতে যেতেও ভয় পাচ্ছেন শ্রমিকরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Python Snake: রেললাইনের ধারে দৈত্যাকার অজগরের বিচরণ, একটু হলেই...! পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রাণে বাঁচল ৯ ফুটের পাইথন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল