TRENDING:

চলছিল পুকুর সংস্কার, ধীরে ধীরে মাটি সরাতেই উদ্ধার হল এমন একটা জিনিস... অবাক হবেন আপনি

Last Updated:

পুলিশ জানিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ কে বিষয়টি জানানো হয়েছে। তারাই বিষ্ণু মূর্তিটি নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করে জানাতে পারবেন আসলে এটি কত প্রাচীন ও কোন ধাতুতে তৈরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: চলছিল পুকুর সংস্কার। হঠাৎই শক্ত কিছুতে ধাক্কা খেল মেশিন। সবাই অবাক। কি রয়েছে সেখানে! জানতে উৎসুক সকলেই। ধীরে ধীরে মাটি সরাতেই সেখান থেকে উদ্ধার হল এক প্রাচীন বিষ্ণু মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই উদ্ধার হওয়া মূর্তি দেখতে ভিড় করলেন বহু মানুষ। খবর পেয়ে পুলিশ গিয়ে মূর্তিটিকে থানায় নিয়ে আসে। ইতিহাস প্রাচীন এই মূর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখা হবে বলে জানা গিয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি জানানো হয়েছে
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে বিষয়টি জানানো হয়েছে
advertisement

পুকুর সংস্কারের কাজ চলাকালীন মাটির নিচ থেকে উদ্ধার হল সেন যুগের পাথরের বিষ্ণু মূর্তি। মূর্তিটি ৮০০ থেকে ৯০০ বছরের পুরনো বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের বড়র গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় একটি পুকুরের সংস্কারের কাজ চলাকালীন মেসিন দিয়ে মাটি কাটার সময় হঠাৎই শক্ত কিছু ধাতুতে ধাক্কা খায় মেশিনের সামনের অংশ।

advertisement

মেশিনের চালক সাবধানতার সঙ্গে মাটি সরাতেই ধূসর কালো রঙের ফুট দেড়েকের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়। এরপর গ্রামবাসীরা সেই মূর্তিটিকে পরিষ্কার করে গ্রামেরই একটি মন্দিরে রাখে। মাটির তলা থেকে উদ্ধার হওয়া মূর্তি দেখতে আশপাশ এলাকা থেকেও অনেকে ভিড় করেন। অনেকে ওই মন্দিরে মূর্তিটিকে রেখে নিয়মিত পুজো করার পরামর্শ দেন।  মেমারি থানারশপুলিশ ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় নবগ্রামে দুঃসাহসিক চুরি! পরপর দোকানে ঢুকে ক্যাশবাক্স লুট, CCTV ধরিয়ে দিল চোরকে
আরও দেখুন

ইতিহাসের গবেষক সর্বজিৎ যশ এই বিষ্ণু মূর্তি উদ্ধারের ঘটনায় জানিয়েছেন, সেন যুগে গোটা বাংলায় ব্রাহ্মণ্য ধর্মের পুনর্জাগরণ ঘটেছিল। সেই সময় প্রচুর সংখ্যক প্রস্তর বিষ্ণু মূর্তি তৈরি হয়। তখন অনেক এলাকাতেই বিষ্ণু পুজোর রীতি ছিল। সেই সময়েই এটি তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে সঠিক পর্যবেক্ষণের পরই নির্দিষ্ট করে সময়কাল ও তা কোন পাথরে তৈরি সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
চলছিল পুকুর সংস্কার, ধীরে ধীরে মাটি সরাতেই উদ্ধার হল এমন একটা জিনিস... অবাক হবেন আপনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল