TRENDING:

South Dinajpur: পাল যুগের স্মৃতি আঁকড়ে সিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম! বালুরঘাটে হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন, মাটির নীচে লুকিয়ে হাজার বছরের ইতিহাস

Last Updated:

South Dinajpur Temple: পাল বংশের হাজার বছরের পুরনো স্মৃতি লুকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়ায় বিদ্ধেশ্বরী রামেশ্বর ধামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: ইতিহাস ও ঐতিহ্যের জেলা দক্ষিণ দিনাজপুর। এই জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েচে বহু প্রাচীন ইতিহাসের নিদর্শন। কুমারগঞ্জের সিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম তারই অন্যতম নিদর্শন। পাল বংশের স্মৃতি বুকে আঁকড়ে আজও দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়ায় বিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম।
বিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম
বিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম
advertisement

এখানে ভগবান শিব ‘রামেশ্বর’ রূপে পূজিত হন। পাশেই রয়েছে দেবী ‘সিদ্ধেশ্বরী’র অবস্থান। লোকমুখে ছড়াতে ছড়াতে এই স্থানের নাম হয়েছে সিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম। উঁচু ঢিবির উপর অবস্থিত শিব মন্দিরের নীচে চাপা পড়ে রয়েছে হাজার বছরের পুরনো এক মন্দিরের ধ্বংসাবশেষ। বিভিন্ন সময়ে মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন ইট, টেরাকোটার নকশা পাওয়া গিয়েছে। যা সাম্প্রতিক সময়ের নয়।

advertisement

আরও পড়ুনঃ সিলিন্ডার সঙ্কটের মাঝে ভরসা মাটির রেডিমেড উনুন, সামান্য দামে ঢেলে বিকোচ্ছে, ব্যবসায়ীদের ‘পৌষ মাস’

জেলার ইতিহাসবিদরা সেই সমস্ত ইট ও নকশা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে, ইটের গঠন কিংবা টেরাকোটার নকশা দেখে অনুমান করা যায় এগুলো হাজার বছরের পুরনো। পাল যুগের সময়ের। যা হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন।

advertisement

আরও পড়ুনঃ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে! সঙ্গীকে বাঁচাতে ঝাঁপালেন মৎস্যজীবীরা, বাঁশ পেটা করে…! সুন্দরবনের জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

মহা শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তের ঢল নামে বিদ্ধেশ্বরী রামেশ্বর ধামে। এই সময়ে দক্ষিণ দিনাজপুর তো বটেই, এমনকি পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর এবং মালদহ থেকেও হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন। চৈত্র সংক্রান্তির সময়েও দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত আসেন মন্দিরে। মন্দির ঘিরে স্থানীয় বাসিন্দাদের অপার ভক্তি শ্রদ্ধা রয়েছে। গাছপালায় ঘেরা মন্দিরের শান্ত পরিবেশ ভক্তি ও সাধনার ক্ষেত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

মন্দির কমিটির সম্পাদক বিপ্লব মণ্ডল জানান, মন্দিরের বয়স হাজার বছরের বেশি। বহু বছর আগে বাবা রামেশ্বর এই শিব মন্দুরে পুজো করতেন। তাঁর মৃত্যুর পর মন্দিরের নাম হয় রামেশ্বর ধাম।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South Dinajpur: পাল যুগের স্মৃতি আঁকড়ে সিদ্ধেশ্বরী রামেশ্বর ধাম! বালুরঘাটে হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন, মাটির নীচে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল